শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আশাশুনিতে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
আশাশুনিতে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

আশাশুনি প্রতিনিধি: ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আশাশুনিতে র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯.৩০ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

“মাদকমুক্ত সমাজ গড়ি সুন্দর ভবিষ্যৎ গড়ি” স্লোগানকে সামনে রেখে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা করা হয়। যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকসহ জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পরিবারে একজন মাদকাসক্ত হলে পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আমরা সচেতন ও রাজনৈতিক ব্যক্তি হিসাবে এসব নীরবে দেখতে পারিনা। প্রশাসনের উদ্দেশ্যে আমাদের সুস্পষ্ট বক্তব্য উপজেলার বিভিন্ন স্থানে যারা মাদক সেবক, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য ঔদ্ধত্য দেখায় তাদের মুল উৎপাটনের চেষ্টা করুন।

 

জামায়াত সর্বাবস্থায় আপনাদের পাশে থাকবে। চুনোপুটিদের গ্রেপ্তার করলে আমরা সন্তুষ্ট হতে পারিনা। যারা ব্যবসা করে যারা রাঘব বোয়াল তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপাদ্দ করুন এবং বিচার নিশ্চিত করুন। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে যুব সমাজ গর্জে উঠেছে, যুব সমাজকে বাঁচাতে না পারলে দেশকে বাঁচাব যাবেনা। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে। যুব সমাজ ও মেঘাচ্ছন্ন দেশকে বাঁচাতে মাদক কারবারী ও তাদের সহযোগিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

Ads small one

ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সংবাদদাতা: যুবদলের ‘সাংগঠনিক সপ্তাহ’ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল পাঁচটায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আয়নুল ইসলাম নান্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু ও কবিরুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন যুবনেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো, দেলোয়ার হোসেন, রাজু, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান আলী বাবলু, যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন, বাপ্পি (ছোট), আইয়ুব হোসেন, মোখলেছুর রহমান, মফিজুল ইসলাম ও নাজমুল। বক্তারা যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা শাহাদাৎ হোসেন।

 

 

কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: কৃষির সার্বিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শনিবার (২৭ জুন) বিকেল চারটায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) সহযোগিতায় কৃষি ও গ্রামীণ রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বাড়াতে হবে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান এবং বিএনপি কলারোয়া উপজেলা শাখার সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা, আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা, আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন, সাংগঠনিক বিষয় এবং আগামী দ্বিবার্ষিক জেলা সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা মন্দিরের নাটমন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
জেলা কমিটির সিনিয়র সহসভাপতি শ্রী স্বপন কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের প্রতিনিধি শ্রী নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণবিষয়ক সহসম্পাদক বিপ্লব কুমার সাহা। তিনি আগামী জেলা সম্মেলনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জন্মাষ্টমী উৎসব প্রতি বছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ শোভাযাত্রাসহকারে উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে উপজেলা পর্যায়ের সম্মেলন শেষ করে সেপ্টেম্বর মাসের শেষার্ধে জেলা সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী বিশ্বনাথ ঘোষকে আহ্বায়ক এবং শ্রী অসীম কুমার দাস সোনাকে সদস্যসচিব মনোনীত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জী, সংগঠনের সহসভাপতি গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, নীলকণ্ঠ সোম, অ্যাডভোকেট কৃষ্ণ পদ মন্ডল, সন্দীপ কুমার রায়, নারায়ণ চন্দ্র মজুমদার, অমিত ঘোষ বাপ্পা ও সুজন বিশ্বাস।