আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় গরুর মৃত্যু, চালক আহত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে মোটরসাইকেলের ধাক্কয় একটি গাভি মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। রোববার (১৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. ইলিয়াছ জানান, সাতক্ষীরার দিক থেকে মোটরসাইকেলে করে আশাশুনির দিকে আসছিলেন শ্রীউলা ইউনিয়নের কলীমাখালী গ্রামের গ্রাম্য চিকিৎসক ও সাংবাদিক আব্দুল মজিদ মোড়ল (৪৬)। চিলেডাঙ্গা মোড়ের কাছে সড়কের ওপর হুট করে কয়েকটি গরু চলে আসলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় আহত গাভিটি ঘটনাস্থলেই মারা যায়। তবে গরুর মালিকের নাম পরিচয় জানা যায়নি।













