বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

আশাশুনিতে লিডার্সের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
আশাশুনিতে লিডার্সের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে রঙতুলির ছোঁয়ায় উপকূলীয় সংকট এবং টেকসই উন্নয়ন কৌশল বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০.৩০ টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট একশন ফোরাম আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একশন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন।

 

ক্লাইমেট একশন ফোরাম সেক্রেটারী আপ্তাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর শিপা আরা অনন্যা, প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা মৌ ঘোষ, প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান, ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ ও তমা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১০ জন অংশ নেয় এবং অনন্যা বিশ্বাস ১ম, মুন্নি খাতুন ২য় ও আবিদ গাজী ৩য় স্থান অধিকার করে। বিজয়ীদের বিশেষ পুরস্কার ও সকলকে শান্তনা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Ads small one

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ
ইব্রাহিম খলিল: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা জারিকৃত প্রজ্ঞাপনে তা‌কে সাতক্ষীরার ডি‌সি হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে।
তি‌সি সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতারের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন।

শিশুশ্রম রোধে দেবহাটায় সমন্বিত উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
শিশুশ্রম রোধে দেবহাটায় সমন্বিত উদ্যোগ

দেবহাটা প্রতিনিধি: শৈশব মানেই তো আনন্দ আর পাঠশালা। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে অনেক শিশুকেই কলম ছেড়ে ধরতে হয় শ্রমের হাতিয়ার। দেবহাটায় শিশুদের সেই অনিশ্চিত ভবিষ্যৎ থেকে ফেরাতে এবং শিশুশ্রম নির্মূলে দারিদ্র্য বিমোচন, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে দেবহাটা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন। সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সুশীলনের এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মিল্টন সিং প্রমুখ।

 

খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তর হামলার ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তর হামলার ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে একদল বহিরাগত দুর্বৃত্তরা সাংবাদিকদের সঙ্গে বাকবিত-া ও হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এসএম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, এসএম হাসান আলী বাচ্চু, বিএম বাবলুর রহমান, এড. কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি