শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

আশাশুনিতে ৩৯টি খাল চিহ্নিত করে পুনঃ খননে এমপির ডিও লিটার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আশাশুনিতে ৩৯টি খাল চিহ্নিত করে পুনঃ খননে এমপির ডিও লিটার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখা এবং জনভোগান্তি লাঘব ও নির্বিঘœ ফসল উৎপাদনে জলাবদ্ধতা নিরসনকল্পে ৩৯টি খাল চিহ্নিত করে জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ডিও লেটার প্রদান করেছেন। সোমবার (১ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় শেষে এমপি রবিউল বাশার ডিও লেটার প্রেরণ করেন।

এমপি রবিউল বাশার ইতিপূর্বে উপজেলার সকল খালের পুনঃ খননের জন্য ডিও লেটার দিয়েছিলেন। এসব খালের মধ্যে প্রথম অগ্রাধিকার ভিত্তিক ৩৯টি খাল চিহ্নত করতে মত বিনিময় সভা করা হয়। সভায় এমপি রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, এসও আলমগীর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, এমপির পিএস শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে প্রেরিত ডিও লেটারের তালিকার ভিতর থেকে সদর ইউনিয়নের পূর্ববিল খাল, বলাবাড়িয়া খাল, শবদলপুর খাল, বেতুয়ার বিল খাল, শ্রীকলস খাল, শ্রীউলার উত্তর পুইজালা, কলিমাখালী, নছিমাবাদ, কাকড়াবুনিয়া, মহিষকুড়, শ্রীউলা ডিএস ১১ খাল, প্রতাপনগরের কোলা, কল্যাণপুর স্লুইস গেট খাল, কুড়িকাহুনিয়া, কানাখালী খাল, শোভনালীর সংকরমনি, লতাখালী, বসুখালী, ঝিয়ামারী, শোভনালী শাখা খাল, আনুলিয়ার ঘাষটিয়া, গজালী, নায়াখালী, গদাইপুর, ভোলানাথপুর, খাজরার কাটাখালী, বসুখালী, চেউটিয়া নদী খাল জলমহল, চেউটিয়া (উত্তর বাইনতলা হতে কালকির গেট), তুয়ারডাঙ্গা ও কালকি খাল, বড়দলের উৎপল সানার বাড়ি হতে রমজান সানার কালভার্ট, বামনডাঙ্গা স্লুইস গেটের উভয় পাশে তিতুখালী-২, বামনডাঙ্গা খাল, বুধহাটার সুর্য্যখালী, মাদ্রা, মাদ্রা ব্রাঞ্চ, উত্তর চাপড়া খাল এবং কাদাকাটি ইউনিয়নের তিতুখালী খাল চিহ্নিত করে ডিও লেটার প্রদান করা হয়।

 

এসব খাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃ খননের জন্য অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Ads small one

অসহায়ের বন্দী দশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
অসহায়ের বন্দী দশা

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির অপত্য স্নেহে শৈশব কৈশোর যৌবন
স্রোতস্বীনির ন্যায় বিরামহীন গতিতে চলেছে
বর্ধিষ্ণু জীবনের সূচনায় মায়াবী পৃথিবীর
আঁচল ধরে দেখেছি কত স্বপ্ন দুঃস্বপ্নের রাত্রি।

চন্দ্র খোচিত রাত্রি অপরূপ মনোহর
সূর্যের হাসি মুখ জানায় জাগতিক সম্ভাষণ
নীল আকাশের নিচে চলে জাগতিক উৎসব
ভালো-মন্দ সুখ-দুঃখ সবই বিরাজমান ।

তথাপি গরিয়সী ভুবনে মানুষ স্বার্থপর
স্বভাবজাত প্রাপ্ত মানুষের উত্তরাধিকার
এ তপবন নিছক মায়াবী আবাসন
প্রেম প্রীতি ভালবাসা সবই মরীচিকা।

বার্ধক্য জীবনের শেষ ঠিকানা
চুল দাড়ি সাদা হয় দন্ত পড়ে যায়
বধির কর্ণ চক্ষুদ্বয় দৃষ্টিহীন চরণ যুগল
দেহেরভার বইতে অক্ষম,কত অসহায়ত্ব বরণ

গতিময় সংগ্রামী জীবন ক্ষণিক স্থিতি
জীবন সায়াহ্নে পরাজিত বন্দী সৈনিক
স্রোতহীন নদীসহস্র শৈবালদাম বধে তারে
ক্ষণজীবনের লব্ধ অভিজ্ঞতার ফসল।

ভেঙেছে নদী, ভেঙেছে ঘর
ছিঁড়েছে চাকরির খাতা
তবুও দাঁড়িয়ে একলা মানুষ
জেগে ওঠা চরের মাথা।

নাম নেই তার ইতিহাসে
আছে শুধু আজীবনের ব্যথা
সেই মানুষটাই কিংবদন্তি
যে হার মানেনা কোথা-

 

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা আমার আল্লাহ আর আমি
আমরা তিনজনই একত্রে বাস করতাম
এখন মা নেই
প্রভু আছেন
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম
মা ফজরে আমাকে জাগাতেন
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।

পৃথিবীর সকল বৈভব-সকল আশা আকাঙ্খা
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি
এখন আর চিন্তা কিসের-
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!