সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনির আইখাল এড়্যাুখাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
আশাশুনির আইখাল এড়্যাুখাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যাুখাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকালে এ উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, বিএডিসি (সেচ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আবু মুসা এবং গীতা পাঠ করেন শ্রী নরেন বাছাড়। স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনে সীনা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, জামায়াত নেতা এড. আব্দুস সোবাহান মুকুল, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াত আমির মাও. ইউসুফ আলী, বিএনপি নেতা খোরশেদ আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমূখ। বক্তারা বলেন, খালগুলো পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে স্থানীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে তারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেন তারা।

Ads small one

দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, মামলা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ দেওয়া দুস্থদের ১০ কেজি ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদ করায় শামীমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গত ২০ মে বিকেলে উপজেলার টিকেট গ্রামের পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

 

এজাহার সূত্রে জানা গেছে, কুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে শামীমার অসুস্থ ননদের চাল জালিয়াতি করে তুলে নেন স্থানীয় সালামত হোসেন। শামীমা বিষয়টি গ্রাম পুলিশকে জানিয়ে চাল উদ্ধার করেন। এরই জেরে পরে রাস্তা আটকে শামীমার ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর স্বর্ণালঙ্কার ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে। আহত শামীমাকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

 

 

 

কদমতলা বাজারে জমে উঠেছে ছাগলের হাট

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
কদমতলা বাজারে জমে উঠেছে ছাগলের হাট

সেলিম হোসেন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কদমতলা বাজারে ছাগলের হাট জমে উঠেছে। গত বৃহস্পতিবার সকালে হাটে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ব্যস্ততা দেখা যায়। তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে ক্রেতার সমাগম থাকলেও গত বছরের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লাভ কম হচ্ছে।

 

অন্যদিকে ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবার ছাগলের দাম কিছুটা চড়া। কদমতলা বাজার কমিটির সভাপতি আইয়ুব আলী জানান, সাধারণত সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এই হাটে ছাগল কেনাবেচা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে কোরবানিদাতাদের সুবিধার্থে বাজার কমিটির পক্ষ থেকে ঈদের আগের মঙ্গল ও বুধবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছাগলের হাট চালু রাখার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

 

তালায় সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
তালায় সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের কোলাচ বিলের একটি মৎস্য ঘেরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ঘটা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। আরিফ বিল্লাল তালা প্রেসক্লাবের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, রাতে ওই এলাকায় দুই পক্ষের মারামারির খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান তিনি। এ সময় একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে।

এই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ ক্লাবের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যবৃন্দ। বিবৃতিতে সাংবাদিকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।