এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা
সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ায় লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক শেখ সিদ্দিকুর রহমানকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শেখ সিদ্দিকুর রহমান দৈনিক ‘সাতক্ষীরার সকাল’ পত্রিকার সাহিত্য সম্পাদক এবং বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোনায়েম শেখ, আলহাজ শেখ আসাফুর রহমান, কবি গুলশান আরাসহ বিশিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, তাঁর মেধা ও অভিজ্ঞতার আলোকে বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে। প্রেসবিজ্ঞপ্তি






