কপিলমুনিতে পুলিশের অভিযানে ১ জন গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে এক ব্যক্তিকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। এসময় তার নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, কপিলমুনি মাছ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কোর্স নিয়ে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় কপিলমুনির উত্তর নাছিরপুর গ্রামের মোঃ সাহেব আলী গাজীর ছেলে মোঃ আক্তার হোসেন (৩৫) কে আটক করে পুলিশ।
পরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ০৬ ( ছয়)মাস বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।









