পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাত্তার, সম্পাদক অনাদি নির্বাচিত
পত্রদূত ডেস্ক: খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ ম-ল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল অধিকাংশ পদে জয়লাভ করেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৭৪ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ৪৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মজিদ গাজী পেয়েছেন ২৬ ভোট এবং সিপিবির প্রশান্ত কুমার ম-ল পেয়েছেন এক ভোট।
সহসভাপতি পদে বেলাল উদ্দিন ৪৫ ভোট এবং আব্দুল মালেক ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ ম-ল ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক জামায়াতের জি এম আক্কাছ আলী পেয়েছেন ৩৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে কাজী সাইফুল ইসলাম ৪২ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুর রহমান মিঠু ৪৬ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে রাশনা শারমিন আঁখি ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে সরদার সুবেহ সাদিক ৫২, মোহাতাছিম বিল্লাহ ৪৭ এবং সাইফুদ্দিন সুমন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট এটিএম নাদিরুজ্জামান নাদির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কিশোরী মোহন ম-ল। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার সানা ও শরিফা খাতুন।












