কপিলমুনিতে শিশুদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: ‘সবুজে সুন্দর আগামী’Ñএই প্রত্যয়কে সামনে রেখে খুলনার পাইকগাছায় কোমলমতি শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা গাছ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা টিস্যুর সৌজন্যে ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকাল ১০টায় কপিলমুনির পিটিডি সুন্দরবন ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৩টি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে এবং খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান কে কে আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহমান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস মোড়ল প্রমুখ।












