কবরের উপর শিউলি ফুল
মোঃ সুজন হোসেন
যখন সকালের সূর্য দপদপ করে জ্বলতে থাকে পূব আকাশেতে,
তুমি ভেব আমি মনে করছি তোমাকে খুব বেশি।
যবে বৃষ্টি তোমার গাল বেয়ে পড়ে,কোমর বেয়ে নেমে যায় ধরণীতে,
তুমি ভেবো এ ছোঁয়া বৃষ্টির নহে, আমি আছি তোমার আশেপাশে।
যখন তোমার ছায়াকে তুমি খুঁজে পাওনা তোমার পিছু পিছু,
তুমি আরেকটু পিছনে ফিরে তাকিও, আমি সেথা করে মাথা নিচু।
এই অপেক্ষার প্রহর শেষ হবে কবে জানিনা আমি জানিনা,
যেদিন শেষ হবে সব লেনাদেনা, সেদিন তোমাকে নিয়ে বেরোবো,
কোন অন্ধকার রাতে কোন মানববিহীন বনে ঝিঁঝিঁ পোকা নিয়ে
শুনবো সে শব্দ তোমার ভালবাসার শব্দের সাথে।
তুমি ফিরে তাকাও তোমার পেছনে একটু প্রিয়তম,
তুমি কি দেখো না পেছনে ফিরে?নাকি পেছনে ফিরে দেখেনা সুন্দরীরা?
পৃথিবীতে কত লোক আমাকে এসেছিল ভালবাসতে,
আমি ভালোবাসি নি কাউকে, ভালোবাসা রেখেছি তোমার জন্য বাঁচিয়ে।
কত লোক হয়তো আসবে এই আমার জানাজাতে,
তবে আমার একান্ত প্রত্যাশা কবরের উপরে মাটি দাও তুমি নিজ হাতে।
কত লোক ভালবেসেছিল আমাকে, ভালোবাসিনি আমি,
কত দেহ আসতে চেয়েছিল শুধু আমাকে উঠিয়ে দিতে, আমি উঠিনি।
কত চোখ চাই তো আমাকে বিমোহিত করতে প্রতিনিয়ত,
আমি আপন হস্তে চক্ষু দুইটা করে দিয়েছিলাম অন্ধ, যেনো
পৃথিবীর আর কোন নবনীর চোখ দেখা লাগে না মন চোখে।
মোর অপেক্ষার প্রহর কবে হবে শেষ হে প্রিয়তম,
কবে তুমি আসবে হাত বুলিয়ে দেবে আমার কবরের উপর,
কবে তুমি একটা শিউলি ফুল লাগিয়ে দেবে কবরের উপর,
যেন সে ফুলের গাছের কাছে অমর হয়ে থাকে মোর আত্মা।
যখন তুমি কোন একদিন উঠানে কোন কাজে আসবে,
তুমি হয়তো কিছু করতে চলে আসবে এদিকে কবরস্থানে।
আমি ফুল হয়ে তোমার ওপর ঝরে পড়বো, অঝোরে বৃষ্টি হয়ে।
হয়তো তুমি সেই শিউলি ফুল কুড়িয়ে নিয়ে গিয়ে বানাবে হার,
অথবা হয়তো মনে পড়ে যাব আমি তোমার কাঁদবে সেথায়।
হয়তো ক্ষণকালের শেষে পিছন হইতে কেহ ডাকিবে তোমারে,
হয়তো ঘরে ফিরে যাওয়ার তারা দিবে কেহ, ফুল পড়িয়া রবে।
সেথায় কতকাল পড়ে আছি আমি তুমি দেখনি দেখনি একটুও
যেমন দেখনি যবে তোমার পিছু পিছু থাকতাম করে মাথা নিচু।
পেছনে ফেলিয়া তুমি হাজার হাজার সাদা শিউলি ফুলের মালা
পেছনে ফেলিয়া গেলে আমার ক্ষয়ে যাওয়া কোটি বছরের চাওয়া।
হাজার বছরের প্রেম ফুলিয়া যায়, ভুলিয়া যায় সময়ের ব্যবধানে,
যখন প্রেমে পড়ে মানুষ সেটাই হয়ে যায় তার জীবনের সেরা প্রেম,
যখন কোন চোখে দেখে তখনই সে মনে করে হয়তো সেটাই সুন্দর,
যখন কোন দলের দিকে দেখে কেউ, মনে করে এটাই শ্রেষ্ঠত্ব।
যে সমুদ্রে মাঝি দাড় বাহে, তাহারো প্রেমে সে বিমোহিতো রহে।
যাহার স্পর্শ যখন পায় কেহ, পবিত্র ভেবে নেই তাহার স্পর্শকে।











