শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কয়রায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
কয়রায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্পের ত্রৈমাসিক সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় মহারাজপুর ইউনিয়নের ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রকল্প’-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল ইসলাম টুটুল।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সহজে সরকারি ভাতা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক হতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ, সাংবাদিক মো. রিয়াছাদ আলী ও কামাল হোসেন, ইউপি সদস্য নূর ইসলাম খোকা, বিভূতি ভূষণ রায় ও আবু সাইদ, নারী নেত্রী মুর্শিদা খাতুন এবং প্রতিবন্ধী সদস্য আসমা খাতুন ও অহিদ মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।

 

 

 

 

Ads small one

‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অধিকারকর্মী ও সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম, ‘অধিকার টিম সাতক্ষীরা’-এর সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।

তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

তালা প্রতিনিধি: তালার খেশরায় শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘের কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
এতে চেয়ার প্রতীক নিয়ে পল্লী চিকিৎসক মো. শফিকুল ইসলাম বুলবুল সভাপতি পদে জয়লাভ করেন। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (মাছ প্রতীক) এবং ক্রীড়া সম্পাদক পদে মো. সুমন গাজী (ফুটবল প্রতীক) জয়লাভ করেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জি. এম. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ পদে মীর আজগর আলী, সাংগঠনিক সম্পাদক পদে মীর শাহিন, প্রচার সম্পাদক পদে মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে মো. হাসান মোড়ল, কার্যকরী সদস্য পদে মো. আতিজুর রহমান শেখ এবং আমজাদ মোড়লকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সহসভাপতি (তিনটি), সহসাধারণ সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সমবায় সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং কার্যকরী সদস্যের চারটি পদের মধ্যে দুটি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
প্রধান নির্বাচন কমিশনার মো. আ. হক মোড়ল জানান, মোট ১৫০ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর মনিটরিংয়ে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব পদে প্রার্থীরা ছিলেন না, সেই শূন্যপদগুলো পরবর্তীতে নির্বাচিত কমিটি আলোচনা করে পূরণ করে নেবে।

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

 

পত্রদূত ডেস্ক: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণসহ নগরীর রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা উচ্চ বিদ্যালয়, মেট্রো পুলিশ লাইনস স্কুল, ভিক্টোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।