পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনিসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন ব্যবসায়ী অংশ নেন।
মরিয়ম ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আলহাজ ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু ও আলহাজ হাবিবুর রহমান।
শাহ সিমেন্টের কর্মকর্তা এসএম বায়েজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনমুন রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্টের কর্মকর্তা নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ।
ব্যবসায়িক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মেলনে ১৩ জন সেরা ব্যবসায়ীকে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শাহ সিমেন্টের সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
বক্তারা বলেন, গুণগত মান বজায় রাখা ও গ্রাহকদের আস্থা অর্জন শাহ সিমেন্টের দীর্ঘদিনের লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও উন্নত উৎপাদনব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৃহৎ অবকাঠামো থেকে ব্যক্তিগত আবাসন নির্মাণ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সিমেন্ট সরবরাহ করছে।












