বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কয়রা পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসে ভাংচুর, যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কয়রা পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসে ভাংচুর, যুবক আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কয়রা জোনাল অফিসে ভাংচুরের সময় এক ব্যাক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫:১০ মিনিটের সময় কয়রা জোনাল অফিসে হামলার সময় তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি হলেন ১ নং কয়রা গ্রামের রোস্তম আলী সরদারের পুত্র রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহাফুজুর রহমান খান জানান, আজ ভোর ৫:১০ মিনিটের সময় রবিউল ইসলাম নামের এক ব্যাক্তি পল্লী বিদ্যুৎ অফিসে ভাংচুর শুরু করে এসময় আমাদের সিকিউরিটি তাকে আটক করে। পরে আমরা তাকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এবিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

Ads small one

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৪৭

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৪৭

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এইচএসসি, সমমান আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা থেকে প্রথম দিন বৃহস্পতিবার (২ জুলাই) ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ৪৭ জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি, সমমান আলিম ও ভোকেশনাল পরীক্ষা ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে ২২৫ জনের মধ্যে ২২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ৪ জন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬০ জনের মধ্যে ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। অনুপস্থিত ৬ জন। কলারোয়া মহিলা কলেজ কেন্দ্রে ৬৯৫ জনের মধ্যে ৬৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ২৩ জন। কলারোয়া আলিয়া মাদরাসায় ভোকেশনাল কেন্দ্রে ১৪৯ জনের মধ্যে ১৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ৫ জন এবং শেখ আমানুল্লাহ কলেজে আলিম পরীক্ষা কেন্দ্রে ১৪৩ জনের মধ্যে ১৩৪ পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ৯ জন। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় কলারোয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রত্যেক বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। প্রথমদিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কলারোয়ায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘গরুর স্কুল’ তকমায় শিক্ষার্থী নেমেছে ২৪ জনে, পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
‘গরুর স্কুল’ তকমায় শিক্ষার্থী নেমেছে ২৪ জনে, পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সংবাদদাতা: বিদ্যালয়ের প্রবেশদ্বারে নিয়মিত গরু-ছাগল বেঁধে রাখা, গোবর ও আবর্জনা ফেলা এবং উন্মুক্ত ড্রেন তৈরির কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে স্থানীয় মহলে এটি ‘গরুর স্কুল’ হিসেবে তকমা পেয়েছে। যার প্রভাবে বিদ্যালয়ে শিক্ষার্থী কমতে কমতে এখন মাত্র ২৪ জনে এসে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনিক ও পুলিশি হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চিঠি দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের একাধিক পরিদর্শন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া লিখিত প্রতিবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউএনওকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়, বিদ্যালয়ের উত্তর পাশের বাসিন্দা শহিদুল ইসলাম নিয়মকানুন উপেক্ষা করে বিদ্যালয়ের সামনে গরু-ছাগল বেঁধে রাখেন। মাঠের মধ্যে গোবর, খড়কুটা, গাছের পাতা ও পরিত্যক্ত আসবাবপত্র ফেলে রাখা হয়। এমনকি তাঁর বাড়ির বর্জ্য নিষ্কাশনের জন্য বিদ্যালয়ের সামনে একটি উন্মুক্ত ড্রেন তৈরি করা হয়েছে। এতে পুরো ক্যাম্পাস

 

দুর্গন্ধময় ও নোংরা হয়ে পড়েছে। শিক্ষকেরা ও শিক্ষা কর্মকর্তারা একাধিকবার নিষেধ ও সতর্ক করলেও তিনি তা আমলে নেননি।
স্থানীয় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, চারপাশের এমন নোংরা পরিবেশের কারণে তাঁরা সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাতে চাচ্ছেন না। এছাড়া বিদ্যালয়ের সীমানা ঘেঁষে থাকা প্রতিবেশীদের বাঁশঝাড়ের কারণে শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারছে না। বাঁশঝাড় সরানোর অনুরোধ করলেও কোনো কাজ হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস চিঠিতে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি সম্পত্তির পবিত্রতা রক্ষায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অব্যবস্থাপনার কারণে দুলালের মিষ্টির দোকান ও রাজ হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে কলারোয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে ভোক্তা অধিকারের একটি টিম কলারোয়া পৌর শহরের বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অন্যান্য ভোক্তা অধিকারবিরোধী অনিয়মের অভিযোগে কলারোয়া উপজেলা মোড়ের রাজ হোটেলের স্বত্বাধিকারী সাগর হোসেনকে ৩ হাজার টাকা এবং দুলালের মিষ্টির দোকানের স্বত্বাধিকারী সুভাষ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।