শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কলারোয়ায় অপরিপক্ব আম বাজারজাত করায় জরিমানা ও বিনষ্টকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
কলারোয়ায় অপরিপক্ব আম বাজারজাত করায় জরিমানা ও বিনষ্টকরণ

 

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তর ঘোষিত আম ক্যালেন্ডার অনুসরণ না করে অপরিপক্ব আম বাজারজাত করায় এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে অপরিপক্ব ১৫ ক্যারট হিমসাগর আম বিনষ্ট  করা হয়। আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত করার থাকলেও যশোরের শার্শা থানার মহিষা গ্রামের নজরুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আব্দুস সালাম(৩৬) সোমবার অপরিপক্ব হিমসাগর আম বিক্রি করার জন্য উপজেলার বেলতলা আম বাজারে নিয়ে আসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  পরে জব্দকৃত ১৫ টি ক্যারেটে থাকা ৩০০ কেজি হিমসাগর আম কেকেইপি মাধ্যমিক  বিদ্যালয় মাঠে বিনষ্ট করা হয়।

Ads small one

মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
মানুষ

জহুরুল হক জুলু
একদিন সন্ধ্যার শেষে
আমি দেখেছি একটি শিশু
মুঠোভরা ধুলো নিয়ে
পৃথিবীকে খেলনার মতো সাজিয়ে রাখছে।

তার চোখে কোনো বিভাজনের রেখা ছিল না,
ছিল কেবল বিস্ময়ের নীল আলো।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে
তার কাঁধে তুলে দেওয়া হলো
অসংখ্য অদৃশ্য পরিচয়ের বোঝা।
সে শিখল—
মানুষের আগে আরও অনেক নাম উচ্চারণ করতে হয়।
অথচ নদী
কখনো তার দুই তীরকে শত্রু ভাবে না।
ভোরের আলোও
জানালার কপাট দেখে আলাদা হয় না।
অসুখ এলে
সব কপালেই সমান জ্বর জ্বলে;
একটি শোক নামলে
সব চোখেই একই রাত্রি নামে।
আমি বহু শ্মশান দেখেছি,
বহু কবরের নীরবতা শুনেছি;
মাটির নিচে
কেউ নিজের পরিচয় বহন করে না।

পৃথিবী শেষ পর্যন্ত
সব পদচিহ্ন একই ধুলোর কাছে ফিরিয়ে দেয়।
তবু মানুষ
নিজের চারপাশে অদৃশ্য প্রাচীর গড়তে ভালোবাসে,
যেন ভালোবাসারও
আলাদা নাগরিকত্ব আছে।

আমি বিশ্বাস করি,
একটি রুটির উষ্ণতা
সব ক্ষুধার জন্য সমান।
এক ফোঁটা অশ্রু
যে গাল বেয়ে নামে,
তার কোনো অভিধান নেই।

তাই আজও
আমি মানুষের মুখের দিকেই তাকিয়ে থাকি।
যদি কোনোদিন
পরিচয়ের সব শব্দ ঝরে পড়ে,
তবে হয়তো
একটি মাত্র নামই থেকে যাবে
সেই নাম
এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন উচ্চারণ,
সবচেয়ে কোমল,
সবচেয়ে সত্য
‘মানুষ’।

কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার ১ নম্বর কুলিয়া ইউনিয়নের পি কে বি ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সৌহার্দ্য বৃদ্ধি ও স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি পরিচালনা করেন রবিউল ইসলাম ও স্থানীয় চিকিৎসক আশরাফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু। এ ছাড়া স্থানীয় অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

দীর্ঘশ্বাস নাহয় বুকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
দীর্ঘশ্বাস নাহয় বুকের

জয়ন্ত কুমার চঞ্চল
হিসেব গুলো এলোমেলো
ঠিক যেনো মাথার কেশ,
মিলছেনা তো কোনমতে
সব সূত্র প্রয়োগ শেষ!

যোশাক গুলো জিভে দাঁতে
দুটোই তো সব নিজের,
কামড়ে দিলেও কি করার
লাগবে তো নিজ কাজের।

ব্যঙ্গ গুলোর জয়ের মিশন
সফল হয় দেখি প্রায়,
মুখোশ খুলে মুখ থুবড়ে
পড়েন বন্ধু সাজা তারাই!

দীর্ঘশ্বাস নাহয় বুকের
পিঠটাও কি দেয়ালের?
সেটাও নাহয় মেনে নেয়া
কেনো পাঁজর দিবো শিয়ালের?

নিচু স্বরের দাপুটে বিনয়
একদিন হতেও তো পারে,
যুক্তির জোয়ারে ভেসে ধৈর্য
তোমায় নিবে উচ্চ শিখরে!

নিন্দার বদলে নয় প্রতিনিন্দা
নিঃসঙ্গ হয়ে চুপচাপ বসো,
তারপরে কিছু পিপাসা মেটায়ে
আরো পরে আপন মনে হাসো!