রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে ১ লাখ ১৫ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল জাতীয় ‘ফেন্সিডিল’/অন্যান্য ডেক্সোরেক্স সিরাপ এবং শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির ৩৩ ব্যাটালিয়ন)। ২২ ও ২৩ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন ভোমরা, তলুইগাছা ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলারের কাছে বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ডেক্সোরেক্স সিরাপ উদ্ধার করে। তলুইগাছা বিওপির দল সীমান্ত পিলার ১২/৬-এস সংলগ্ন কামারবাড়ি বাঁশবাগান থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

 

এ ছাড়া মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন ভাদিয়ালি এলাকা থেকে আরও ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে পণ্য পাচারের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয় বাসিন্দারা রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Ads small one

কলারোয়ায় ‘মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে জার্সি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
কলারোয়ায় ‘মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে জার্সি প্রদান

২৩ আগস্ট সকাল ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো কেএইচকে ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে জার্সি বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের হাতে এই জার্সি তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে জার্সি তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাঈদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাত্তার মোড়ল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সহকারী শিক্ষক আবু হেলাল মুকুলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

ঝাউডাঙ্গার তুজুলপুরে গুণীজনদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
ঝাউডাঙ্গার তুজুলপুরে গুণীজনদের সংবর্ধনা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর গ্রামবাসীর আয়োজনে গ্রামের কয়েকজন কীর্তিমান ও আলোকিত ব্যক্তিত্বের স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে গ্রামকে গৌরবান্বিত ও মহিমান্বিত করার জন্য এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২২ আগস্ট) রাতে তুজুলপুর বাজার ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুজুলপুর গ্রামবাসীর আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জামাল নাছের ডিউক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা-এর পরিচালক এম আমানুল্লাহ আমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নুরুজ্জামান আমিন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক ফুট কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার মুশফিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মশিয়ার রহমান।

মণিরামপুরে জামায়াতের কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের কর্মী সমাবেশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকেলে বেগারীতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশ হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রাসূল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান ও চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন। সমাবেশে নেতারা সংগঠনের শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।