কলারোয়ায় অবৈধভাবে সরকারি জমির উপর বিল্ডিং করার অভিযোগ
সংবাদদাতা: কলারোয়ায় অবৈধভাবে জবর দখল করে সরকারি জমির (রাস্তার) উপর বিল্ডিং (পাকা ঘর) করার অভিযোগ পাওয়া গেছে। কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর রায়টা বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে। একই গ্রামের মৃত এ কে এম আনসার উদ্দিন এর ছেলে মোঃ জহির উদদীন ( খোকা) বাদী হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের বিবাদী মোহাম্মদ মফিজুল ইসলাম মোঃ ইব্রাহিম হোসেন জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছে। এ সময় এলাকার সচেতন লোকেরা তাদের বাধা দিলে বাধা উপেক্ষা করে ঘর করতে থাকে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বাদী হয়ে অভিযোগ দাযের করেন।
সরকারি রাস্তার উপর বিল্ডিং করার খবর জানাজানি হলে ঘটনাস্থলে যেয়ে জানা যায় রাইটা মাদ্রাসা হতে বিএম নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তাটি প্রস্ত ৪০ থেকে ৪৫ ফুট রাস্তা সরকারি। সেখানে বর্তমানে ১২ থেকে ১৪ ফুট রাস্তা বাদে বাকি জমি দখল করে বাড়ি বা প্রাচীর করে দখল করে ফেলেছে। যা এলাকার লোক স্বীকার করেছে। এ রাস্তাটি রাইটা যুগিখালী ইউনিয়নবাসির যাতায়াতের একমাত্র রাস্তা।
এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবি দখলমুক্ত করে রাস্তাটি প্রশস্ত করে দেওয়ার জোর দাবি করেন এবং নতুন করে যেন কোন বিল্ডিং না করতে পারে তার জন্য সরকার এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি জোর দাবী করেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ গাজীকে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি এবং বিল্ডিং ভেঙ্গে নেওযার কথা বলেছি।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অরিফুল ইসলাম অভিযোগের বিষয় স্বীকার করে তিনি বলেন আমি লোক পাঠিয়েছি বিষয়টি দেখছি। সংবাদদাতা: জুলফিকার আলী












