কলারোয়ায় সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও ব্যবসায়ী ইমাম হোসেনের বড় ভাই, সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোসেন (৮৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত আটটার দিকে কলারোয়ার খলসি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে খলসি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।












