শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের আমেনা বেগমের পরিবারের। প্রতিপক্ষের নানামুখী হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের মুখে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তারা। শনিবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন আমেনা বেগম। সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, উপজেলার কেরালকাতা গ্রামের জাকির হোসেন, ছোটো জাকির, পুটুনি গ্রামের নাজমুল হোসেন, আবু সাঈদ নানাভাবে তার ও তার পরিবারকে নিরাপত্তাহীন করে তুলছে। আমেনা বেগম উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর জাকিরের বিরুদ্ধে আমার ছেলে মিকাইল একটি জিডি করে। সেই জিডি তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা নানাভাবে হুমকি দেয়ার একপর্যায়ে গত ৩০ এপ্রিল কাজিরহাট বাজারে আমার ছেলেকে মারধর করতে উদ্যত হয় ও গালিগালাজ করে হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীন বোধ করি। এই হুমকির কারণে গত ১ মে থানায় ফের জিডি (নং-১৬) করি। এই ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Ads small one

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোট চ-ীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় বাড়ির পাশে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার ১ নম্বর কুলিয়া ইউনিয়নের পি কে বি ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সৌহার্দ্য বৃদ্ধি ও স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি পরিচালনা করেন রবিউল ইসলাম ও স্থানীয় চিকিৎসক আশরাফুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু। এ ছাড়া স্থানীয় অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।