কলারোয়ায় নবাগত ওসি মিজানুর রহমান রিমুকে চন্দনপুর ইউনিয়ন যুবদলের শুভেচ্ছা ও মতবিনিময়
সংবাদদাতা: কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রিমুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। সোমবার রাত আটটার দিকে কলারোয়া থানায় উপস্থিত হয়ে তাঁরা এই শুভেচ্ছা জানান এবং এক সৌজন্য মতবিনিময় সভায় অংশ নেন। ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী শফিউল আলম শফিকের নেতৃত্বে ইউনিয়ন যুবদল ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কলারোয়া থানায় গিয়ে নবাগত ওসিকে এই ফুলেল অভ্যর্থনা জানান। সৌজন্য মতবিনিময়কালে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রিমু বলেন, “কলারোয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখার পাশাপাশি মাদক, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত ওসির সফল কার্যক্রম কামনা করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে থানা প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সাইফুদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুস সালাম, প্রবীণ বিএনপি নেতা নাজমুল হোসাইন বাবলু, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বখতিয়ার খলজি, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পলাশ আল মামুন, যুবদল নেতা রাজু প্রমুখ।












