রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

কালিগঞ্জে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ইছামতী নদী থেকে জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
কালিগঞ্জে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ইছামতী নদী থেকে জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার

পত্রদূত রিপোর্ট: নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ইছামতী নদী থেকে জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদী ইছামতীর খারহাট নামকস্থানের সংযোগ খাল আশাকুড়ির দক্ষিণ পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জেলে পিয়ার আলী গাজী(৮৪) কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।
বসন্তপুর গ্রামের আব্দুস সবুর জানান, গত বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার বাবা সীমান্তবর্তী কালিন্দি নদীতে মাছ ধরতে যান।

 

একপর্যায়ে তিনি নদীতে পড়ে স্্েরাতে ভেসে যান। বৃহষ্পতিবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ ও বিজিবি বাবাকে উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। রাত ১১টা ২০ মিনিটে এক জেলে মাছ ধরার সময় টর্চের আলোতে বাবার লাশ দেখতে পেয়ে তাকে মুঠোফোনে খবর দেন।

 

বিষয়টি পুলিশকে অবহিত করে ট্রলার নিয়ে ইছামতী নদীর খারহাট নামক স্থানের আশাকুড়ি খালের দক্ষিণ পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশ, বিজিবি ও ফায়ার সিভিল ডিফেন্সকে অবহিত করে বাবার মরদেহ বাড়িতে আনা হয়। শনিবার সকাল ১০ টায় বাড়ির উঠানে নামাজে জানাযা শেষে বাবার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, কারো কোন আপত্তি না থাকায় বৃদ্ধ জেলে পিয়ার আলীর লাশ রাতেই তার স্বজনদেও হাতে তুলে দেওয়া হয়েছে।

 

 

 

Ads small one

কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশি অভিযানে ৩২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কলারোয়া থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উত্তর দেয়াড়া এলাকার গোলাম মোস্তফা সানা (৪৪), ফয়সাল আহমেদ (২৩), হাবিবুল ইসলাম (২৫), আব্দুল রহিম (৪০), মাসুদ আলম (৩২), বুলবুল আহমেদ (৩৬) এবং লাঙ্গলঝাড়া গ্রামের বাসিন্দা হাসান (৪৬)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, পুলিশের একটি দল দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই সময়ে লাঙ্গলঝাড়া থেকে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে ধরা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উল্লাহর প্রয়াণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উল্লাহর প্রয়াণ

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ এ কে এম নাজিম উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর চারটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে জেলার শিক্ষক ও সচেতন সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানায়, রোববার বাদ জোহর শহরের মেহেদীবাগ এলাকার খাদিজাতুল কোবরা মসজিদে জানাজা শেষে তাঁকে নলতা শরীফে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাজিম উল্লাহ ১৯৯৮ সালে খুলনার ডুমুরিয়া শাহপুর কলেজ থেকে স্থানান্তরিত হয়ে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন এবং ২০১২ সালে অবসর নেন। তাঁর মেধা, প্রশাসনিক দক্ষতা ও সততার গুণে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলনা বিভাগের শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন করেছিল। তৎকালীন সরকারপ্রধানের হাত থেকে কলেজ কর্তৃপক্ষ সম্মাননাও লাভ করে।
বড় ধরনের সরকারি তহবিল ছাড়াই নিজস্ব অর্থায়নে টিনশেড ক্যাম্পাসকে চার ও পাঁচতলা একাডেমিক ভবনে উন্নীত করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। তাঁর কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব স্থানীয় শিক্ষার প্রসারে অবিস্মরণীয় অবদান হিসেবে বিবেচিত।

আশাশুনিতে সাংসদের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে সাংসদের পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে আশাশুনি সদর ইউনিয়নের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

রোববার সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন।

বিতরণকৃত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা এবং আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে জামায়াত নেতা আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার ধারাবাহিক অংশ হিসেবে সাংসদের পক্ষে এই উপহার দেওয়া হয়েছে। জনকল্যাণমুখী এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সহ-সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।