শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

কুলিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও বাল্যবিয়ে প্রতিরোধে সফলতা উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
কুলিয়া ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও বাল্যবিয়ে প্রতিরোধে সফলতা উদযাপন

নিজস্ব প্রতিনিধি: “শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদকে শিশুশ্রম ও শিক্ষা থেকে বঞ্চিত মুক্ত ইউনিয়ন ঘোষণা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সফলতা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পন্সর অফিসার পল্টন বিশ্বাস।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্যা ফাতেমা খাতুন এবং ইউপি সদস্য প্রেম কুমার, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শিশু উপদেষ্টা কমিটির সহ-সভাপতি অনামিকা পাড়।

সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের মনিটরিং অফিসার শরিফুজ্জামান, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, নিলাদ্রী বিশ্বাস ও রিপন হোসেন এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার আকরম ফারুক ও জুনিয়র প্রোগ্রাম অফিসার মমতাজ বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক, শিক্ষক রবিউল ইসলাম, ধর্মীয় নেতা শিক্ষক ইদ্রিস আলী এবং ধর্মীয় নেতা ইন্দ্রজিত সরকারসহ ভিডিএস এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলগামী ও সুবিধাবঞ্চিত শিশুরা।

শিশু ফোরাম, যুব ফোরাম ও স্থানীয় সংগঠনের সহযোগিতায় এবং ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের অনুমোদনে এই গৌরবময় ঘোষণাটি বাস্তবায়িত হয়। সমগ্র কার্যক্রমে সার্বিক কৃতজ্ঞতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন।

বক্তারা বলেন, কুলিয়া ইউনিয়নকে শিশুশ্রম ও শিক্ষা থেকে বঞ্চিত মুক্ত ঘোষণা করা এলাকার শিশুদের অধিকার প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক মাইলফলক। এখন থেকে এই ইউনিয়নে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কঠোর নজরদারি বজায় রাখবেন। এলাকার প্রতিটি শিশুকে একটি সুন্দর ও স্বপ্নময় ভবিষ্যৎ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।