দেবহাটায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল ‘ম্যান ফর ম্যান ফাউন্ডেশন’
Oplus_131072
কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলার চকমোহাম্মদআলীপুর-কোঁড়া সড়কের বেহাল দশা নিরসনে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন একটি মানবিক সংগঠনের সদস্যরা।
দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। শুক্রবার সকালে ‘ম্যান ফর ম্যান ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবীরা রাস্তায় জমে থাকা কাদা ও বড় বড় গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন।
সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা জানান, মানুষের ভোগান্তি কমাতে এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা সড়কটির সাময়িক সংস্কারকাজ পরিচালনা করেছেন। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানান।












