শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
কেশবপুরে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক জামায়াত নেতা। বুধবার দুপুরে সাগরদাঁড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও প্রজাপতি মডেল একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হুসাইন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হুসাইন দাবি করেন, গত ১৯ মে সাগরদাঁড়ি মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে মো. জিয়াউর রহমান নামের এক ব্যক্তি গাছ কেটে চাষাবাদের উদ্যোগ নিলে স্থানীয় গোলাম মোস্তফা মিঠুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হান্নান নামের এক ইউটিউবার তাঁর ‘কপোতাক্ষ পেইজ’ নামের আইডি থেকে একটি ভিডিও প্রচার করেন।
জামায়াত নেতা আলমগীর হুসাইনের অভিযোগ, ওই ভিডিওতে জামায়াতে ইসলামীর সহযোগিতায় তাঁকে সন্ত্রাসী কর্মকা- ও গাছ কাটার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি সাগরদাঁড়ি চিংড়া ক্যাম্পের এএসআই নজরুল ইসলামসহ অন্যদের দেখতে পান এবং পরিস্থিতি আইনানুগভাবে মোকাবিলার আহ্বান জানান।

Ads small one

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের দোকানের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রবিউল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিনের পরিচিত এ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের সন্ধিক্ষণে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
সময়ের সন্ধিক্ষণে

গাজী হাবিব
ধোঁয়ার মতো ভাসে খবর, অস্থিরতায় ঢেকে যায় দিন।
বিভ্রান্ত সংলাপ ভাঙনের শব্দ তোলে নীরব রাতের দেয়ালে।
রাজপথে নামে লোভ, দাউ দাউ জ্বলে সময়ের দাবানল।
ক্ষমতার দোলাচলে কাঁপে ক্লান্ত দুপুর,
অচেনা ছায়ায় ঢাকে মহল্লা।
রোষানলের প্রতিধ্বনি হয় ঠোঁট আর দৃষ্টিতে।
তবে, পেরিয়ে যাবে তুমুল সময়- থামবে ঝড়,
এদেশও একদিন ঠিক খুঁজে নেবে ‘পথ।

জৈব আশীর্বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
জৈব আশীর্বাদ

তানিয়া হাসান
গমনের বৃত্তান্ত জানাই ছিল
তবু ছিপছিপে জৈব আলোয়,
পাগলা ঠোঁটে কাঁঠালপাতাই একমাত্র সত্য।
কী অদ্ভুত! কোনকিছুই এড়ায়নি সে দাঁত-
পৃথিবীর সব ভোগ চুষে নিয়ে নির্যাস করেছে মধূ
জোড়ায় জোড়ায় বসন্ত জন্ম দিয়েও হয়নি পিতা!
ডাকনামেও শীৎকারের গন্ধ
অথচ মিষ্টির কারিগরের মৃত্যুদ- হলো ধর্ষণের অভিযোগে ;
প্রেমকে ক্রিয়ায় বেঁধে বহুগামী হলো মায়া।

নির্বোধ হাওয়ায় চরিত্র হারালো বটগাছ!
আলোর চশমা জানলোই না,
মধু থেকে শরীর খুলে গেলেই শুধু রংধনু হয়
আর একমাত্র আকাশই বহুগামী!

যদিও পাগলা দিক-ভাইরাসে আক্রান্ত
তবুও গমনে ডুব দিলে সে-ও সর্বগামী
প্রস্থান শেষে পড়ে থাকে আশীর্বাদ!