কেশবপুর ইয়াবা ও গাজাসহ তিনজন আটক, জরিমানাসহ এক মাসের কারাদন্ড
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর চিংড়া বাজার ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে। চিংড়া বাজার পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন সংগীয় ফোর্সসহ কেশবপুর থানাধীন ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মুফতি ফখরুদ্দিন এর ছেলে মোঃ আব্দুস সালাম (৫০) কে ১০০(একশত) গ্রাম গাঁজাসহ সাগরদাড়ি গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনি মামলা হয়েছে।
একই রাতে ত্রিমোহনী ইউনিয়নের চাঁদড়া গ্রাম থেকে ইয়াবাসহ মনিরামপুর উপজেলার ত্রিপুরাপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সোহাগ হোসেন (২০) ও সিরাজুল ইসলাম এর ছেলে মহাসিন হোসেন (২০) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন মাদক বহনকারী, মাদক সেবনকারী ও বিক্রিতা সহ যারা মাদক এর সাথে জড়িত আছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না অভিযান চলমান থাকবে।












