রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গ্রামীণফোনের সহযোগিতায় বিশ^সাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (শুক্রবার) খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি বলেন, বই মানুষকে বদলে দেয় এবং চিন্তা-চেতনার পরিধিবড় করে। বই পড়ার মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে। বইপড়াকে নেশা ও অভ্যাসে পরিণত করা প্রয়োজন। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল সাহিত্য ও ভালো বই পড়ার অভ্যাস তোমাদের তৈরি করতে হবে। ভালো বই কেবল গল্পই বলে না, বরং পাঠকের মনের কথাও শোনে। বইপড়াকে সহজ করতে বিশ্বসাহিত্য কেন্দ্র সবসময় শিক্ষার্থীদের পাশে আছে।

তাঁরা আরও বলেন, নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের বেশি করে বই পড়তে হবে। সাহিত্যবিষয়ক বইয়ের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বইও নিয়মিত পড়ার পরামর্শ দেন তাঁরা। আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে বইপড়ার পাশাপাশি অভিভাবক ও শিশু-কিশোরদের নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ইন্টারনেট ব্যবহারের মৌলিক বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন অতিথিরা।

বইপড়া উৎসবের পুরস্কার বিতরণের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ^সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী, খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইরুফা সুলতানা, প্রকৌশলী, শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো: কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডল, সাবেক সচিব এবং বিশ^সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো: আসাদুজ্জামান ও গ্রামীণফোন লিমিটেড খুলনার রিজিওনাল হেড ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে চারটি পর্বে মহানগরের ৩০টি স্কুলের দুই হাজার দুইশত ৫৭ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার প্রদান এবং ১৬টি স্কুলের পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকের হাতে প্রদান করা হয়। ২০২৫ শিক্ষাবর্ষে খুলনা মহানগরের ৪৬টি স্কুলের মোট তিন হাজার দুইশত ৬৯ জন শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

উল্লেখ্য, বিশ^সাহিত্য কেন্দ্র বিগত ৪৮ বছর ধরে দেশজুড়ে সংস্কৃতিমনস্ক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের প্রায় এক হাজার পাঁচশতটি মাধ্যমিক বিদ্যালয়ে এই বইপড়া কর্মসূচি চলমান রয়েছে, যেখানে প্রতিবছর প্রায় দুই লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তথ্যবিবরণী

Ads small one

শ্যামনগরে সুপেয় পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে সুপেয় পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল

 

পত্রদূত রিপোর্ট: শ্যামনগর উপজেলার অধিবাসীদের জন্য পর্যাপ্ত ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রের নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও সাতক্ষীরার জেলা প্রশাসককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী কাওছার, মাকসুদুর রহমান ও মারুফ হাসান তমাল। এর আগে মানবাধিক সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট আইনজীবীরা এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
রিট আবেদনে বলা হয়, শ্যামনগরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং তীব্র লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট চলছে। ধুমঘাট এলাকার বাসিন্দা শেফালি রানী ম-লের মতো অনেক নারী-পুরুষকে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে ও নদী পার হয়ে খাবার পানি সংগ্রহ করতে হয়। সংবিধানে স্বীকৃত জীবনের অধিকারের আওতায় সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে রিটে উল্লেখ করা হয়।

 

আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন আইনজীবী ফোরামের নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন আইনজীবী ফোরামের নেতারা

সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, তাঁর বাবা ও অন্য আহত নেতাকর্মীদের দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। রোববার দুপুরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক আকবর আলী আহতদের চিকিৎসার তদারকি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (এপিপি) শেখ শাহরিয়ার হাসীব ও সুনীল কুমার ঘোষ। আইনজীবীরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি

ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

সংবাদদাতা: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি মূলঘর গ্রামের এক বাসিন্দার মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।