মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

চলচ্চিত্র নয়, তবে কোন ‘অস্তিত্বের লড়াই’-এ পূর্ণিমা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
চলচ্চিত্র নয়, তবে কোন ‘অস্তিত্বের লড়াই’-এ পূর্ণিমা?

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির খবর নেই। নাটকেও নেই তিনি অনেক দিন। হুট করে সম্প্রতি এই নায়িকা সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন।

‎১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্রটি। এফডিসিতে দৃশ্যধারণের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।
‎পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

‎গাজী মাহবুব জানান, গল্পে উঠে আসবে ১৯৭০ সালের বন্যার সেই মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কী। মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে এটি দেখানো হবে। এছাড়াও অন্তর্জালে প্রকাশিত হবে। অনুষ্ঠানে সারাদেশের ২ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত সংস্থার ফেসবুক পেজে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভু।

‎পূর্ণিমা ছাড়াও প্রামাণ্যচিত্রটিতে আরও রয়েছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকেই।

Ads small one

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী  আহমেদকে রাখা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহীন ইসলামকে।
চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেবহাটায় দুই আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
দেবহাটায় দুই আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার উত্তর সখিপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এই অভিযান পরিচালনা করে।
র‌্যাব সূত্র জানায়, উত্তর সখিপুর এলাকার ‘শিলা আইসক্রিম ফ্যাক্টরি’ ও ‘মদিনা আইসক্রিম ফ্যাক্টরি’তে দীর্ঘদিন ধরে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক (ক্যামিক্যাল) মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ উদ্দিন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে হানা দেয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির কোনো বিএসটিআই অনুমোদন নেই এবং অত্যন্ত নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম দ-াদেশ প্রদান করেন। দ-ের বিবরণ হলোÑ শিলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা। মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে ১ লাখ টাকা জরিমানা।
জরিমানার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে কারখানা দুটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব কর্মকর্তা জায়েদ উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। জনস্বার্থে ভেজাল ও নি¤œমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সীমান্তে বিজিবির অভিযানে চার কোটি টাকা মূল্যের মাদক ও পণ্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে চার কোটি টাকা মূল্যের মাদক ও পণ্য আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বড় ধরনের চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক এসব অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), ওষুধ, মোবাইল যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরসহ ভোমরা, পদ্মশাখরা, বৈকারী, কুশখালি, হিজলদী, কাকডাঙ্গা বিওপি ও বাঁকাল চেকপোস্টের টহল দল গত দুদিন এই অভিযান চালায়।
সবচেয়ে বড় সাফল্য আসে সোমবার (১১ মে) ভোমরা বিওপির অভিযানে। ভোমরা বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে ৭২৫ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (১২ মে) দিনভর সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সাতক্ষীরা সদর এলাকার ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেট এলাকা থেকে ভারতীয় ইনসাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া কুশখালি থেকে ওষুধ, পদ্মশাখরা থেকে ভারতীয় শাড়ি এবং বৈকারী থেকে মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
কলারোয়া এলাকার কাকডাঙ্গা ও হিজলদী বিওপি সদস্যরা পৃথক অভিযানে কলারোয়ার ভাদিয়ালী ও বড়ালী এলাকা থেকে বিপুল পরিমাণ শাড়ি, ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ করেন। বাঁকাল চেকপোস্ট এলাকার খানপুর থেকে মোবাইল যন্ত্রাংশ এবং আলিপুর থেকে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি রেনুপোনা আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত সব মালামালের মোট বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮০ লাখ ৯১ হাজার টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর থেকে জানানো হয়েছে, অবৈধ পথে ভারতীয় পণ্য আসার ফলে দেশ উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প।