শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে সমর্থন দে‌বে ব্রাজিল। সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

এর আগে, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের সমর্থনের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন উভয়পক্ষ।

 

Ads small one

পাটকেলঘাটায় নারিকেলগাছ থেকে পড়ে কিশোর গুরুতর আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় নারিকেলগাছ থেকে পড়ে কিশোর গুরুতর আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় নারিকেলগাছ থেকে পড়ে বাবলা রহমান (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালে পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের ছাত্তার সরদারের ছেলে বাবলা মদনপুর গ্রামে তার খালা কোহিনূরের বাড়িতে বেড়াতে যায়। সেখানে ডাব খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খালা তাকে গাছ থেকে ডাব পেড়ে খেতে বলেন। পরে বাবলা নারিকেলগাছে উঠে ডাব পাড়ার সময় নিচে পড়ে যায়। এতে তার পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বাবলার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মাদরাসা শিক্ষা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শহিদুল ইসলাম মুকুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
মাদরাসা শিক্ষা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: শহিদুল ইসলাম মুকুল

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদরাসার শিক্ষার্থীদের দুর্বল করে দেখার সুযোগ নেই। ইংরেজিসহ প্রচলিত শিক্ষাব্যবস্থার মতো মাদরাসা শিক্ষাও দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দিন দিন মানুষের মধ্যে মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার মুনজিতপুরে জান্নাতুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতে সফলতা অর্জনের জন্য ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় প্রয়োজন। মাদরাসা শিক্ষাব্যবস্থায় এ দুই ধারার শিক্ষার সমন্বয় ঘটেছে। তাই সরকারকে মাদরাসা শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।

মাদরাসা শিক্ষার মর্যাদা ও স্বীকৃতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠা করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাদরাসা শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় উত্তীর্ণদের মতো সমানভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

জান্নাতুল কুরআন মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা।

সভায় বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে ‘৭ নভেম্বরের চেতনা ও জাতীয় সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশপ্রেম, সুশাসন ও জাতীয় সংহতির চর্চার ওপর গুরুত্ব দেন। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বানও জানান তাঁরা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।