জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা জাসাসের বর্ণাঢ্য র্যালি
সংবাদদাতা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্যসচিব রাসেল হোসেন, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্যসচিব মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া তালা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, আশরাফ হোসেন, গাজী আবদুর রশিদ, সোফিয়ার রহমান ও মো. আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






