জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জাসদ নেতার
সাতক্ষীরার জেলা প্রশাসকের (ডিসি) বক্তব্যকে ভিন্ন খাতে নিতে একটি মহল গভীর ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
বিবৃতিতে জাসদ নেতা ইদ্রিস আলী উল্লেখ করেন, ধর্মান্ধতা এবং মাদকাসক্তি দেশের এক ভয়ংকর সামাজিক ব্যাধি। আধুনিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত করা এখন সময়ের দাবি। এই পরিস্থিতিতে সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে উগ্রবাদী কিছু কর্মী জেলাটিকে অশান্ত করার চেষ্টা করছে।
তিনি উগ্রতা ও কুপম-ূকতার বিরুদ্ধে সাতক্ষীরার সব গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকযুক্ত দেশ গড়তে এবং ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে শোষণহীন সমাজ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।









