ডিবি গার্লস হাইস্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক মৃণাল কুমার বিশ্বাসের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার ম-ল। এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন ও হারুনর রশিদ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।






