শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

তালা প্রতিনিধি: তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
সভায় বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ওসি আব্দুল আলীম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল ইসলাম খান, সাংবাদিক আকবর হোসেন ও কামরুজ্জামান মিঠু, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর, ছাত্রনেতা হাসিবুল ইসলাম এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ads small one

পাটকেলঘাটায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় পাটকেলঘাটায় জামায়াতের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আরঙ্গি বাবলা। শ্রমজীবী শিবিরের নেতা মাস্টার আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আমিন মাওলানা মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি নির্বাচনে প্রার্থী হাফেজ শাহ আলম এবং মাওলানা রেজাউল করিম।

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৭ নভেম্বর (শনিবার) সকালে স্কুলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নিপীড়নের শিকার শিক্ষার্থীর বরাতে সূত্র জানায়, স্কুলের টয়লেটের দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। এতে ওই শিক্ষার্থী আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে তার পিতাকে বিষয়টি জানায়। ‎এরপর ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে বেধড়ক মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
‎ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় আরও একাধিক অভিযোগ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
‎এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল জানান, এঘটনায় এখনো কেউ কিছু আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
‎বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: সাতক্ষীরার আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম। বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ বিশ্বাস ও প্রভাষক রেজাউল করিম। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।