তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ
নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০ জুলাই শুক্রবার তালায় উপকারভোগীদের মাঝে নগদ চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে চেক বিতরণ কার্যক্রম দুটি স্থানে সম্পন্ন করা হয়। এর মধ্যে বেলা ১১টায় তালা এমপি অফিসে এবং বেলা ১২টা ৩০ মিনিটে পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এ কর্মসূচির আওতায় ৪০ জন প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শুরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।









