সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালন

তালা প্রতিনিধি: ‎১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২৬ উপলক্ষে তালায় নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৮ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ইজিবাইক স্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি আ. হাকিম ও ইজিবাইক শ্রমিক সভাপতি কামরুল ইসলাম। এসময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। এজন্য শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা, নিরাপদ কর্মস্থল, শ্রমিকের মুজুরি দ্রুত পরিশোধ করার দাবী জানানো হয়।

 

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় ফোর্ব-এর জেলা সমন্বয় সভা ও প্রটোকল উপস্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ফোর্ব-এর জেলা সমন্বয় সভা ও প্রটোকল উপস্থাপন

নিজস্ব প্রতিনিধি: দ্য হাঙ্গার প্রজেক্টের অধীন ‘বাংলাদেশ ফোরাম ফর ফোর্ব’-এর জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফোরাম ফর ফোর্ব সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ। অতিথি ছিলেন হাঙ্গার প্রজেক্ট ঢাকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় এবং পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।
সভায় সমাজকর্মী শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রাজনৈতিক নেত্রী ফরিদা আক্তার বিউটি, ধর্মীয় নেতা মাওলানা মাহবুবুর রহমান, নাগরিক নেতা আলি নুর খান বাবুল, অধ্যাপক মহিউদ্দীন আহমেদসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় ধর্মীয় পরিচয়ভিত্তিক ঘৃণা, মব ভায়োলেন্স ও সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া “ধর্মীয় পরিচয়ভিত্তিক ঘৃণা ও সহিংসতা প্রতিরোধ এবং উত্তেজনা প্রশমনের জন্য আগাম সতর্কতা প্রটোকল” শীর্ষক একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় একটি ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠনের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।

 

 

দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের সেতু সংস্কারকাজ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের সেতু সংস্কারকাজ উদ্বোধন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ভাঙা সেতু সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা চারটায় এ সংস্কারকাজের উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ মাওলানা অলিউল ইসলাম।
দীর্ঘদিন সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
উদ্বোধনকালে মাওলানা অলিউল ইসলাম বলেন, শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সবার দায়িত্ব। মানুষের দৈনন্দিন চলাচলের সমস্যা সমাধানও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সে বিবেচনায় সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম ইমদাদুল হক, ইউপি সদস্য গোলাম ফারুক হোসেন, সমাজসেবক সোহারাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সেতু সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানান।

পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে খুলনার পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।
উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিতর্কে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।