তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালন
তালা প্রতিনিধি: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২৬ উপলক্ষে তালায় নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৮ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ইজিবাইক স্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি আ. হাকিম ও ইজিবাইক শ্রমিক সভাপতি কামরুল ইসলাম। এসময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। এজন্য শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা, নিরাপদ কর্মস্থল, শ্রমিকের মুজুরি দ্রুত পরিশোধ করার দাবী জানানো হয়।



