তালার মুড়াগাছা গ্রাম থেকে গৃহবধূ নিখোঁজ
তালা প্রতিনিধি: তালার মুড়াগাছা গ্রাম থেকে মোসাম্মৎ রাজিয়া সুলতানা (৩৮) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। প্রায় ২ সপ্তাহ পার হলেও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ রাজিয়া ২ ছেলে সন্তানের জননী।
উপজেলার মুড়াগাছা গ্রামের মোহাম্মদ লিটন সরদার জানান, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে ফুফুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গত ২৬ মে বাড়ি থেকে বের হবার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে ব্যপক খোজাখুজি করলেও অদ্যবদী কোথাও তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এঘটনায় স্বামী লিটন সরদার তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
গৃহবধু রাজিয়া সুলতানা বাড়ি থেকে বের হবার সময়ে তার পরনে কালো রঙের বোরখা এবং সালোয়ার কামিজ ছিল। যদি কোনও ব্যক্তি রাজিয়া সুলতানাকে খুঁজে পান তবে স্বামী লিটন সরদার (মোবাইল নং ০১৭৯২৩৬১৬৩৭) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।






