শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তৃতীয় অস্ত্রোপচারের অপেক্ষায় তানিয়া বৃষ্টি, কেমন আছেন অভিনেত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
তৃতীয় অস্ত্রোপচারের অপেক্ষায় তানিয়া বৃষ্টি, কেমন আছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। এবারের ঈদেও ১০টি নাটকে দেখা গেছে তাকে। ঈদের নাটকে দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি। কিন্তু পর্দার এই সাফল্যের উচ্ছ্বাস থেকে অনেকটাই দূরে তিনি। হাসপাতালের বিছানায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনিয়া বৃষ্টি। সামনে তার আরেকটি বড় অস্ত্রোপচার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্রথম সার্জারির পর কিছুদিন দেশে চিকিৎসাধীন থাকার পর গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তিনি। সেখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন, তবে সামনে রয়েছে আরও একটি তৃতীয় সার্জারি।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, অস্ত্রোপচারের পর মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। ছোট্ট কোনও বিষয়েও আবেগাপ্লুত হয়ে পড়তেন, এমনকি শিশুর মতো কান্নাও পেত। এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে চোখ ও নাকে কিছু সমস্যা রয়ে গেছে, দীর্ঘ সময় তাকিয়ে থাকতেও কষ্ট হয়।

এদিকে ঈদে প্রচারিত তার নাটকগুলো দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। নিজের অভিনীত নাটক দেখার প্রসঙ্গে তানিয়া বলেন, ‘সুপ্তাদের বাড়ি’ নাটকের ট্রেলার দেখে তিনি আবেগ সামলাতে পারেননি। পুরো নাটক দেখার চেষ্টা করলেও মাথাব্যথা বেড়ে যাওয়ায় তা বন্ধ রাখতে হয়েছে। সুস্থ বোধ করলে আবার সব কাজ দেখার ইচ্ছা রয়েছে তার।

এই নাটকটি তার কাছে বিশেষ। পরিচালনায় ছিলেন ইমরাউল রাফাত। তানিয়ার ভাষায়, এই কাজ তাকে জীবনের গভীর কিছু অনুভূতি নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে। শুটিংয়ের সময় টানা কয়েক দিন কাঁদতে হয়েছিল তাকে, আর সেই অভিজ্ঞতাই এই কাজকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে মনে করিয়েছে।

ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে তানিয়া বলেন, কাছের মানুষদের হারানোর কষ্টই জীবনের সবচেয়ে বড় বেদনা যা তিনি এই কাজের মাধ্যমে গভীরভাবে অনুভব করেছেন। নিজের অভিনয় নিয়ে বিনয়ী এই অভিনেত্রী মনে করেন, এই নাটকে তিনি সত্যিকারের অভিনয় করতে পেরেছেন।

চিকিৎসকদের মতে, তৃতীয় সার্জারির আগে আরও কিছু সময় প্রস্তুতি প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই সেই অস্ত্রোপচার সম্পন্ন হবে। সব প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তানিয়া বৃষ্টি।

Ads small one

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.13.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা।

সভায় বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে ‘৭ নভেম্বরের চেতনা ও জাতীয় সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশপ্রেম, সুশাসন ও জাতীয় সংহতির চর্চার ওপর গুরুত্ব দেন। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বানও জানান তাঁরা।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে হাঁস-মুরগি পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’-এর বাস্তবায়নে এবং কানাডীয় দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মণ্ডল।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, খামারের পরিচ্ছন্নতা এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষকেরা বলেন, নিয়ম মেনে হাঁস-মুরগি পালন করলে রোগবালাই ও আর্থিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। এর মাধ্যমে উপকূলীয় এলাকার প্রান্তিক পরিবারগুলোর আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকেরা জানান, প্রকল্পটি গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। চলতি মৌসুমে চারটি ব্যাচে মোট ৭২ জন প্রান্তিক খামারিকে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫১ জন নারী ও ২১ জন পুরুষ।

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লোকমান হাকিম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।