দুই সাংবাদিকের অসুস্থতায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী নাসিরউদ্দীন স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এবং নাজমুল আলম মুন্না সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসাধীন এই দুই সংবাদকর্মীর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম উদ্বেগ প্রকাশ করেন।
এ ছাড়া নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদারও এই দুই সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি









