দেবহাটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ এবং ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এই প্রতিপাদ্যে দেবহাটা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৫ মে বিকাল ৪টায় পারুলিয়া ইছামতী সিনেমা হল সংলগ্ন মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরও বক্তব্যে রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি বিকাশ সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানা ও সাধারণ সম্পাদক হাসান সরাফী, উপজেলা বিএনপি নেতা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, দেবহাটা সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল। এসময় দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, উপজেলা শ্রমিক দলের সদস্য বাবুল খান,বিএনপি নেতা আকবর আলী, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন, উপজেলা বিএনপি নেতা বাবুল গাজী, কুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি পারভীনসহ উপজেলা শ্রমিকদল ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












