সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে গ্রামবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
দেবহাটায় নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে গ্রামবাসী

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার চ-ীপুর গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। সড়কের চরম দুরবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার হাজারো মানুষ। বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের অর্থ ও শ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় লোকজনের তথ্যমতে, চ-ীপুর গ্রামের এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটে। জরুরি প্রয়োজনে রোগী বহন কিংবা কৃষিপণ্য পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসী জানান, সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই গ্রামের সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজে নেমেছেন।

সরেজমিনে দেখা যায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষসহ বিভিন্ন বয়সের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত অংশে ইট বসানো ও সলিংয়ের কাজ করছেন। কেউ গর্ত ভরাট করছেন, আবার কেউ ইট বিছিয়ে পথটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারিভাবে নানা জায়গায় উন্নয়নকাজ হলেও চ-ীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সামান্য ইটের সলিং সংস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত পরিদর্শন ও স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন তারা।

Ads small one

আশাশুনি প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
আশাশুনি প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার পাশাপাশি নতুন ভবন নির্মাণ ও সাধারণ পরিষদের আগামী সভার সূচি নিয়ে আলোচনা করা হয়।

বুধহাটায় মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতা মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
বুধহাটায় মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতা মতবিনিময়

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বুধহাটা করিম সুপার মার্কেটে এই সভার আয়োজন করা হয়।

আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক হারুন-অর-রশিদ মৃধা।
সভায় বক্তারা এলাকায় মাদকের বিস্তার, চুরি ও সুদের কারবার বৃদ্ধির চিত্র তুলে ধরেন। প্রধান অতিথি অপরাধ দমনে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতির কথা উল্লেখ করে জানান, মাদক কারবারি বা কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

সংবাদদাতা: এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
সোমবার জেলা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সম্পাদক মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সৎ চরিত্র ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শহর ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষামূলক বই, কলমদানি ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।