রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

দেবহাটায় নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে গ্রামবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
দেবহাটায় নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে গ্রামবাসী

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার চ-ীপুর গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। সড়কের চরম দুরবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার হাজারো মানুষ। বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের অর্থ ও শ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় লোকজনের তথ্যমতে, চ-ীপুর গ্রামের এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটে। জরুরি প্রয়োজনে রোগী বহন কিংবা কৃষিপণ্য পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হয়।
এলাকাবাসী জানান, সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই গ্রামের সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজে নেমেছেন।

সরেজমিনে দেখা যায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষসহ বিভিন্ন বয়সের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত অংশে ইট বসানো ও সলিংয়ের কাজ করছেন। কেউ গর্ত ভরাট করছেন, আবার কেউ ইট বিছিয়ে পথটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারিভাবে নানা জায়গায় উন্নয়নকাজ হলেও চ-ীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সামান্য ইটের সলিং সংস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত পরিদর্শন ও স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন তারা।

Ads small one

আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন মেসির বাবা।

ইনফোবে বলছে, শুক্রবার রাত ১০টায় আর্জেন্টিনার রোজারিও শহরের একটি সানাতোরিওতে (ক্লিনিক) তার মৃত্যু হয়। ক্রীড়াভিত্তিক স্প্যানিশ দৈনিক মার্কা, ব্রিটিশ গণমাধ্যম গোলডটকমসহ আরও কিছু প্রচারমাধ্যমও খবরটি প্রকাশ করেছে ইনফোবের বরাতে। যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনার অন্য কোনো সংবাদমাধ্যম বা মেসির পরিবার বিষয়টি নিশ্চিত করেনি।

মার্কার খবরে বলা হয়েছে, গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। কয়েকটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

মেসির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। একাধিক সংবাদমাধ্যম তখন জানায়, তার বাবার শারীরিক অবস্থার সঙ্গে মেসির আবেগাপ্লুত হওয়ার বিষয়টির সম্পর্ক রয়েছে। তবে হোর্হে মেসির ঠিক কী হয়েছিল, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছিল।

এরপর ওই সময় মেসির পরিবার একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘মেসি পরিবার জানাতে চায় যে, হোর্হে মেসি বর্তমানে স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যেসব প্রতিবেদন, গুজব ও জল্পনা ছড়িয়েছে, তাতে মেসি পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, একটি সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক বিষয়কে কেউ কেউ যে সংবেদনশীলতা, সম্মান ও গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা উচিত ছিল, তা করেননি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হোর্হে ও তার পুরো পরিবারের প্রতি যে ভালোবাসা, সম্মান ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে এই পুরো প্রক্রিয়া চলাকালে হোর্হে এবং তার পরিবারের গোপনীয়তা, ব্যক্তিগত পরিসর ও বিষয়টির গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করছি।’

এরপর জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচেও খেলেননি লিওনেল মেসি। ধারণা করা হয়, বাবাকে দেখতে তিনি সেখানে যান। কয়েক দিন পর অবশ্য এমএলএসের একটি ম্যাচ দিয়ে আবার মাঠে ফেরেন মেসি।

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হলো ভয়ংকর নথি

ফিফা বিশ্বকাপের মাঠের লড়াই ছিল ফুটবল নিয়ে। আর মাঠের বাইরে লড়তে হয়েছে সন্ত্রাসীর হুমকি ও নিরাপত্তাঝুঁকি নিয়ে। এর আওতায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো থেকে শুরু করে বড় বড় সব তারকা।

যুক্তরাষ্ট্র পুলিশের ফাঁস হওয়া এক নিরাপত্তা নথিতে উঠে এসেছে, গত মাসে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপ চলাকালে মেসি, রোনালদো, খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তাদের ঘিরে একের পর এক ভয়াবহ হুমকির চিত্র। যেখানে ছিল বোমা হামলার হুমকি, মৃত্যুর হুমকি, অস্ত্র নিয়ে স্টেডিয়ামে ঢোকার পরিকল্পনা- এমনকি আত্মঘাতী হামলার হুমকিও।

স্পেনের ইনফরমেশন ডট ইএসের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

‘মেসিকে হত্যা করবো’

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেন। দাবি করেন, আরও দুই জনকে সঙ্গে নিয়ে তিনি মাঠে ঢুকবেন। তাদের হাতে থাকবে হ্যান্ড গ্রেনেড ও এআর-১৫ রাইফেল।

শুধু পুলিশ বা খেলোয়াড়দের নয়, সরাসরি লিওনেল মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপর আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে আসে আরও ভয়ংকর বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন ব্যক্তি দাবি করেন, শরীরে চারটি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে ঢুকবেন তিনি। লক্ষ্য ওই একই- মেসি!

আতঙ্ক সেখানেই শেষ হয়নি। ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে জানানো হয়, গ্যালারির আবর্জনার ঝুড়িতে তিনটি বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে শুরু হয় তল্লাশি। মাঠে নামে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ও প্রশিক্ষিত কুকুর।

রোনালদোর হোটেলে অনুপ্রবেশ

মেসির মতো রোনালদোকেও ঘিরে ছিল নিরাপত্তার উদ্বেগ। ফিফার এক কর্মী পুলিশকে জানান, এক সন্দেহজনক ব্যক্তি রোনালদো কোথায় থাকছেন, সেই তথ্য জানার চেষ্টা করেছিলেন।

এরপর আরও এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। পুলিশ তাকে থামালে দাবি করেন, তার উদ্দেশ্য ছিল শুধু একটি সেলফি তোলা।

৬ হাজারের বেশি হুমকি রেফারিকে

শুধু খেলোয়াড় নয়, নিরাপত্তার ঝুঁকিতে ছিলেন ম্যাচ অফিসিয়ালরাও। আর্জেন্টিনা-মিশর ম্যাচের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের রোষে পড়েন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ার। তার হোয়াটসঅ্যাপে আসে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা। ভিডিও সহকারী রেফারি উইলি দেলাজোও পান মৃত্যুর হুমকি।

গোল মিস করে বিপদে খেলোয়াড়

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্লিং হল্যান্ডকে পাস না দেওয়ার ঘটনায় নরওয়ের আলেক্সান্ডার সরলথ ও তার স্ত্রী মৃত্যুর হুমকি পান।

কলম্বিয়ার জোন হামিন্তন কামপাজ পেনাল্টি মিস করার পরও একই ধরনের হুমকির মুখে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জাতীয় দলের সঙ্গে দেশে ফেরাও তার জন্য সম্ভব হয়নি।

এমবাপ্পেকেও ছাড়েনি উত্তেজনা

বিশ্বকাপজুড়ে উত্তেজনার আরেক কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের কাছে হারের পর প্যারাগুয়ের সমর্থকরা এমবাপের নাম লেখা কুশপুত্তলিকা পোড়ান। ফরাসি তারকাকে লক্ষ্য করে দেওয়া হয় বর্ণবাদী স্লোগানও। এমনকি প্যারাগুয়ের এক সিনেটরও তাকে আক্রমণ করে মন্তব্য করেন।

দক্ষিণ কোরিয়াও ছিল বাড়তি নিরাপত্তার মধ্যে। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর কোচ হং মিয়ং-বোর নিয়োগ নিয়ে দেশে তীব্র ক্ষোভ তৈরি হয়। তার নিয়োগপ্রক্রিয়া নিয়েও পুলিশ তদন্ত শুরু করে।

ইংল্যান্ডের মিডিয়া সেন্টারও নিরাপদ ছিল না

নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়েছিল ইংল্যান্ডের মিডিয়া সেন্টারেও। এক ব্যক্তি হাতে রেঞ্চ নিয়ে সেখানে ঢুকে চিৎকার শুরু করেন। এরপর নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করা হয়। মিডিয়া সেন্টার ঘিরে তৈরি করা হয় তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী। বসানো হয় কংক্রিটের ব্যারিয়ার ও অ্যান্টি-স্নাইপার স্ক্রিন।

ড্রোন হামলা ঠেকাতে জারি করা হয় নো-ফ্লাই জোন। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ।

হাড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের ক্যান্সার, যন্ত্রণায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
হাড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের ক্যান্সার, যন্ত্রণায় ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার তার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এটি তার হাড়ে এবং আরও গভীরে বাসা বেঁধেছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলছে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে, গত বছরের মে মাসে প্রথম তার ক্যান্সার আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছিলেন।

বাবার শারীরিক অবস্থা নিয়ে আবেগঘন কণ্ঠে হান্টার বাইডেন বলেন, তাকে এভাবে দেখা সত্যিই ভীষণ কষ্টদায়ক। বাবার শারীরিক অবস্থা নিয়ে এখন আমি কেবল একটি কথাই বলব- আমার মনে হয় তিনি যদি একটু বেশি অভিযোগ করতেন তবে ভালো হতো, কারণ বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়।

তবে শারীরিক এই অসুস্থতার মধ্যেও সাবেক প্রেসিডেন্ট দমে যাননি উল্লেখ করে তার ছেলে বলেন, তার বাবা এখনও জনসমক্ষে আসছেন এবং যেসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কথা বলছেন। হান্টার বলেন, তিনি এখনও তার কাজ চালিয়ে যাচ্ছেন। এই দেশের ওপর তার অগাধ বিশ্বাস রয়েছে।