দেবহাটায় ‘পটগান’: গানে গানে শিশু সুরক্ষার বার্তা
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলায় শিশু নির্যাতন ও অবহেলা প্রতিরোধে এক ব্যতিক্রমী ‘পটগান’ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব কুলিয়া বাঁধের মুখ এলাকায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় এই কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে সংগীত ও অভিনয়ের মাধ্যমে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।












