শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার, ‘মব সম্রাট ফজলুল হক আমিনী অধরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার, ‘মব সম্রাট ফজলুল হক আমিনী অধরা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় শান্ত গ্রামের শামছুদ্দিন সানার ছেলে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই আব্দুল জলিল বাদি হয়ে মব সৃষ্টির নায়ক ফজলুল হক আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ এর বিরুদ্ধে বৃহষ্পতিবার রাতে মামলা (৯নং) দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার সকালে এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামের গ্রামের রুহুল আমিনের ছেলে মোক্তার হোসেন (৫২) ও নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল মোল্লা (৪৬)।

মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, বড়শান্তা গ্রামের মৃত শামসুদ্দিন সানার ছেলে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম ১০/১২ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মহানবীকে কটুক্তি করেছেন এমন একটি অডিও সামাজিক যাগাযোগ মাধমে ছড়িয়ে দিয়ে সোমবার সন্ধ্যায় কিছু জামায়াত সমর্থিত লোকজনসহ ১০০/১৫০ জন লোক জামায়াত অফিসের সামনে থেকে বের হতে তার বাড়ির কোলাবসিবল গেট ভাঙচুর করে ভিতরে ঢুকে পড়ে। এ সময় তাকে মারপিট করে। একপর্যায়ে সে বিষ পান করে। তাকে উদ্ধার করে কুলিয়া বাজারের ডাঃ এম এ সবুরের ক্লিনিকে ভর্তি রাখা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ পারুলিয়ার রুহুল আমিনের ছেলে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ফজলুল হক আমিনীর নেতৃত্বে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাদিকুল ইসলামসহ শতাধিক লোক ডাঃ সবুরের ক্লিনিক ঘেরার করে। ক্লিনিকে ঢুকে ওয়াহেদুজ্জামনের চিকিৎসা বন্ধ করতে বলা হয় ডাঃ সবুরকে। সেখানে ওয়াহেদুজ্জামানকে মারপিট শুরু করলে আতঙ্কিত ডাঃ সবুর তাকে বাইরে নিয়ে যেতে বলেন।

 

এরপর সাদিকুলের উপস্থিতিতে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। হামলাকারীদের মুখে বলতে শোনা যায়, পুলিশের কোন ক্ষমতা নেই। তাকে মেরে পুড়িয়ে দাও। এ সময় সদেকুল বলেন, আল্লাহ এবং আল্লা রসুলের বিরুদ্ধে বললে তার বেঁচে থাকার কোন অধিকার নেই। এরপর পুলিশ এসে ওয়াহেদুজ্জামানকে উদ্ধার করে সাতক্ষীরা সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে কয়েক’শ লোক মিছিল নিয়ে সখীপুর হাসপাতাল ঘেরাও করে। পরে তারা হাসপাতালে ঢোকার সকল প্রবেশপথ নিয়ন্ত্রণে নিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ্একটি দরজা ভাংচুর করে ওয়ার্ডের মধ্যে ঢুকে পড়ে।

 

হামলাকারিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, পুলিশ ও আনছার সদস্যদের জিম্মি করে চিকিৎসা বন্ধ করে দিয়ে ওয়াহেদুজ্জামান শামীমকে তাদের হাতে তুলে দিতে বলে। পরে তারা ওয়াহেদুজ্জামানকে ওয়ার্ডের মেঝে ও দেয়ালে আছাড় মারে। লাথি মেরে তাকে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওয়াহেদুজ্জামান শামীম মারা যায়। ফজলুল হক আমিনী নিহত ওয়াহেদুজ্জামানের বিবস্ত্র ছবি নিজের ফেইসবুকে ইমো নাম্বার দেয়। ফেইসবুক লাইভে এসে ফজলুল হক বলে যে, কোন সাংবাদিক যেন তার পক্ষে নিউজ না করে। কোন মুসলিম যেন তার গোসল করানো বা জানাজায় না যায়। ফজলুল হক আমিনী আরো বলেন, শামিমকে যদি হত্যা করতে হয় তবে আমি ফজলুল হক পিছপা হবো না। অবশ্যই তাকে দুনিয়া থেকে বিদায় করতে দৃঢ় সংকল্পবদ্ধ। এসময় হামলায় অংশ নেওয়া কয়েকজন বলেন, “আমরা তাকে স্বহস্তে শাস্তি প্রদান করবো। কেই তাকে বাঁচাতে পারবে না।”

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন, একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক হলেও ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তণের পর ফজলুল হক আমিনী অনেক বেশি জেহাদী হয়ে পড়ে। ২০২৫ সালের মে মাসে ধর্ম অবমাননার অভিযোগে ফজলুল হকের নেৃতত্বে দক্ষিণ পারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট চালানো হয়। তাকে ও তার পরিবারের সদস্যদের গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে একই অভিযোগে কুলিয়ার সোহাগ, দক্ষিণ পারুলিয়ার এক ইউপি সদস্যকে গণপিটুনি দেওয়া হয়। লুটপাট করা হয় তাদের বাড়ির মালামাল।

এদিকে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলাানা আজিজুর রহমান বৃহষ্পতিবার এক ভিডিও বার্তায় বলেন যে, ওয়াহেদুজ্জামান ওরফে শামীমের হত্যার সঙ্গে তার দলের কোন নেতা, কর্মীর সম্পৃক্ততা নেই। অথচ কিছু সামাজিক ও যোগাযোগ মাধ্যমে তার দলের নেতা কর্মীদের নাম উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভবমুর্তি নষ্ট করা হচ্ছে। তিনি ওয়াহেদুজ্জামানের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন বলেন, ওয়াহেদুজ্জামানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই আব্দুল জলিল বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামী করে আরো নয়জনের নাম উল্লেখ করে ও ২৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোক্তার হোসেনকে বৃহষ্পতিবার রাতে তার বাড়ি থেকে ও আসাদুলকে শুক্রবার সকালে নাজিরের ঘের থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি তল্লাশি অভিযান অব্যহত রেখেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমা- আবেদন জানানো হবে।

 

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।