বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দেবহাটার সখিপুরে ভিডব্লিউ কার্ডধারীদের চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
দেবহাটার সখিপুরে ভিডব্লিউ কার্ডধারীদের চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন ও কালাম সরদার। এ ছাড়া মহিলা ইউপি সদস্য মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads small one

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

দুপুরে কয়রা সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে প্রদর্শনী করা হয়।

তালায় হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
তালায় হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ‘টুগেদার-২.০’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক গোবিন্দ ঘোষ।

কর্মশালায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ইসলামকাটি, মাগুরা ও জালালপুর ইউনিয়নের ৫১৫টি পরিবারকে খাদ্যসামগ্রী এবং ৫৯৩টি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বক্তারা প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং সহায়তার স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রকল্পের উপকারভোগী ও মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়ক জোসেফ মণ্ডল।

বটিয়াঘাটায় নতুন ধান উদ্ভাবনে প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
বটিয়াঘাটায় নতুন ধান উদ্ভাবনে প্রশিক্ষণ

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামে নতুন ধানের জাত উদ্ভাবনে দুই দিনব্যাপী ব্রিডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় কৃষকেরা অংশ নেন।

কৃষিবিদ সিরাজুল হকের সহায়তায় প্রশিক্ষণে ধানের পিতৃ ও মাতৃজাত নির্বাচন, পুংকেশর অপসারণ এবং পরাগায়নের হাতে-কলমে অনুশীলন করা হয়। লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি মণ্ডল ও দিপংকর কবিরাজ এতে সহযোগিতা করেন।

আয়োজকেরা জানান, এ প্রক্রিয়ায় উৎপাদিত বীজের চাষ ও পর্যবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি গবেষণা চালিয়ে স্থানীয় পরিবেশ উপযোগী নতুন ধানের জাত উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে। এ প্রশিক্ষণ কৃষকদের উদ্ভাবনী দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি