বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামকে আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা ও সুস্থতা কামনা করে দোয়া ও বিবৃতি প্রদান করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ডাক্তার আবুল কালাম বাবলা, বিশিষ্ট সাংবাদিক এড. আবুল কালাম আজাদ, এড. এবি এম সেলিম, সভাপতি মো. আবু সাঈদ, সিনিয়র সহসভাপতি ডিএম কামরুল ইসলাম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান বাপ্পি, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম সাদি, অর্থ সম্পাদক ডাক্তার মাসুদ রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, সিনিয়র সদস্য মীর আবু বকর, তুহিন হোসেন, জাকির হোসেন, হোসেন আলী। এড. এসএম বিপ্লব হোসেন, আলী মুক্তাদা হৃদয়, শিক্ষক মোর্তজা আলম, নাসির উদ্দিন, মুজাহিদুল ইসলাম,আমিরুল ইসলাম, সদস্য ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন, মাসুদ আলী মনি, জিএম আবু জাফর, আলমগীর হায়দার, রবিউল ইসলাম, আলী হোসেন, ডিএম আশিক, গাজী হাবিব,ডাক্তার ইকরামুল কবির, ডাক্তার মাসুম বিল্লাহ, হাসান, মেহেদী হাসান শিমুল, মো. কামরুল ইসলাম, শেখ মিজানুর রহমান প্রমূখ। উল্লেখ্য সিনিয়র সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কোমরপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি গাছ লাগানোর ওপর জোর দিতে হবে।
তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর সাতক্ষীরার প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বাগান সৃজন করা হচ্ছে। দেবহাটার পারুলিয়ায় সোনালু গাছের বাগান করা হয়েছে, যা ভবিষ্যতে দৃষ্টিনন্দন ভ্রমণস্থলে পরিণত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, দেবহাটা উপজেলার সহকরী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহামুদ, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার ওসি এইচএম শাহিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য আব্দুর আলিমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এদিকে বৃক্ষ রোপণ শেষে আলোচনা সভায় আলোচনা রাখেন জেলা প্রশাসক। এছাড়া কোমরপুর কুমড়াখালি খালের উপর আয়রন ব্রীজ পরিদর্শন করেন।

ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই।

 

সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করবেন। উক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল কর্মকর্তাদের নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন।

 

খুলনা বিভাগীয় কমিশানের সম্মেলনকক্ষে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকরি হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক, সিপিপি, স্কাউটস, রোভার স্কাউটসহ কমিটির সদস্যরা অংশ নেন। তথ্যবিবরণী

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পত্রদূত ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির আওতায় সাতক্ষীরার কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গনে উক্ত গাছের চারা বিতরণ করেন, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক তামিম আজাদ মেরিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, উপজেলা জামাতের আমির কামরুজ্জামান, বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কলারোয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বেত্রাবতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল হাইস্কুল এবং বাটরা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক হাবিব এ সময় বলেন, কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম, শিল্পকলা একাডেমী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থগার নির্মানসহ বিভিন্ন খেলার মাঠ সংস্কার করার আশ^াস দেন। গাছের চারা বিতরণ শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।