নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোস্তফা সভাপতি, ফয়সাল সম্পাদক
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫৭ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে গোলাম মোস্তফা ঢালী ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হাসান পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ। এ ছাড়া সহ-সভাপতি পদে নুরুজ্জামান (৮২ ভোট) এবং কার্যকরী সদস্য পদে নূর আলম ও আব্দুল হালিম নির্বাচিত হয়েছেন। ক্যাশিয়ার পদে বাবলু আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হাসান।












