বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

 

মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, ডাঃ সজ্ঞয় কুমার মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই আতিক আলম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোটার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মি মাছুম বিল্লাহ।

পাইকগাছায় ২৮ হাজার ৬ শত শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে ২৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

 

এদিন ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন বাদ পড়া শিশুরা পরবর্তী যে কোন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল সংগ্রহ করতে পারবে।

Ads small one

তালায় ‘আমরা বন্ধু’র উদ্যোগে পুষ্টি-উঠোন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
তালায় ‘আমরা বন্ধু’র উদ্যোগে পুষ্টি-উঠোন বৈঠক

তালা প্রতিনিধি: ‘নিরাপদ খাদ্য ও সুস্বাস্থ্যের আঙিনা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জনসচেতনতামূলক ‘পুষ্টি-উঠোন’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক আব্দুর রহমান সজল। তিনি প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, ক্যানসার প্রতিরোধ এবং বসতবাড়িতে সবজি চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংগঠনের পরিচালক এসএম নাহিদ হাসানের উপস্থিতিতে বৈঠক শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সবজি চাষের বীজ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা জানান, পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।

তালায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
তালায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: গ্রামের সাধারণ মানুষের সেবা প্রাপ্তির সুযোগ ও মান উন্নয়নের লক্ষ্যে তালা উপজেলায় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় ভূমিজ ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
সভায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উপায় নিয়ে আলোচনা করা হয়। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার মোখলেছুর রহমান, উত্তরণের প্রতিনিধি রেজাউল করিম এবং স্থানীয় সাংবাদিক ও সমাজকর্মীরা।

তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা

তালা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালায় র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ‘উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট (ডেইরি) প্রকল্পের আয়োজনে শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজর আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মুজিবুর রহমান, পরিবেশ ও জলবায়ু পরিষদের সভাপতি মো. আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।