পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সনদ বিতরণ
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভা সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিওকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।






