মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় ডাব পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে গাছে বেঁধে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
পাইকগাছায় ডাব পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে গাছে বেঁধে মারধর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নারিকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে গফুর গাজী (৭০) নামের এক বৃদ্ধকে বিবস্ত্র করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গফুর গাজী তাঁর বাড়ির পাশে নিজের লাগানো একটি গাছ থেকে লগি দিয়ে একটি ডাব পেড়ে খাওয়ার পর পাশের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মাজেদ মোড়ল, ছবেদ মোড়ল ও রানা মোড়ল এসে ডাব পাড়ার কারণ জানতে চান। গফুর গাজী সেটিকে নিজের লাগানো গাছ বলে দাবি করলে তাঁদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন। মারধরের কারণে বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় টেনে-হিঁচড়ে মাজেদ মোড়লের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন করা হয়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ গ্রামবাসীর সহায়তায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, “ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পাই। সামান্য বিষয় নিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষকে এভাবে নির্যাতন করা অত্যন্ত ন্যাক্কারজনক। জানা গেছে নারিকেল গাছটি দুই পক্ষের সীমানার আইলের ওপর অবস্থিত।” স্থানীয় বাসিন্দা মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ অনেকেই এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তবে প্রতিপক্ষের ছবেদ মোড়লের ছেলে আরিফ হোসেন অভিযোগ করে বলেন, “গফুর গাজী প্রায়ই আমাদের গাছ থেকে নারিকেল ও ডাব পেড়ে নিয়ে যান। গতকাল হাতেনাতে ধরা পড়ায় রাগের মাথায় বাবা ও চাচারা তাঁকে কিছু মারধর করেছেন। পরে প্রতিপক্ষরা সংগঠিত হয়ে আমার ছোট ভাই রানাকেও মারধর করেছে, সেও হাসপাতালে চিকিৎসাধীন।” এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।