শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় দু’টি প্রধান সড়কের মাঝখানে পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট পথ না থাকায় দীর্ঘস্থায়ী নজিরবিহীন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় ২৫টি দোকানপাট ও ৫টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

উপজেলার গদাইপুর বাজার মেড়ে দুই সড়কের মাঝ খানে ২৫টি দোকান ও ৫টি পরিবার জলবদ্ধতায় মানবেতর জীবন যাপন করেছে। এলাকাটি দু’টি সড়কের মাঝখানে অবস্থিত হওয়ায় এবং পানি নেমে যাওয়ার জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা বা কালভার্ট সচল না থাকায় বৃষ্টির পানি আটকে থাকছে। পানি জমে থাকায় চলাচলে ও ব্যবসা পরিচালনায় মারাত্মক বিঘœ ঘটছে এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া দরকার।

গদাইপুর বাজার মোড় সরলী করণ করায় দুই রাস্তার মাঝ খানে প্রায় ২৫টি দোকান ও ৫টি পরিবার পড়েছে। এদের চারপাশ দিয়ে পিচের রাস্তা তৈরি হয়েছে। তবে ভিতরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে। পানি বের হওয়ার কোন পথ নেই।

গদাইপুর বাজার মোড়ের দুই সড়কের মধ্যবর্তী স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবারগুলি চরম ভোগান্তিতে রয়েছে। গদাইপুর বাজার মোড়ের ব্যবসয়ী মহসিন বলেন, আমার তিনটি দোকান পানিতে তলিয়ে রয়েছে এবং দোকানের পিছনে বাড়ীর প্রতিটি ঘরে প্রায় এক ফুট পানিতে থই থই করছে। আষাড় মাস থেকে এই জলবদ্ধা শুরু হয়েছে। পানি বের করার কোন পথ নেই। সড়ক সরলীকরণ রাস্তা তৈরি করার সময় আমি পানি নিষ্কাশনের জন্য রাস্তার নিচ দিয়ে একটি পাইপ বসানো অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ কোন গুরুত্ব দেয়নি।

পানি জমে থাকায় ২৫টি দোকানের ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতারা আসতে পারছেন না এবং অনেক দোকানের মালামাল নষ্ট হচ্ছে। ৫টি বসতবাড়ির চারপাশে নোংরা ও পচা পানি জমে থাকায় পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছে না। রান্নাবান্না, বিশুদ্ধ পানির সংকট এবং দৈনন্দিন স্বাভাবিক কাজ থমকে গেছে। দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ও মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।

গদাইপুর ইউনিয়ান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদ আলম বলেন, গদাইপুর বাজারের পানি সরানোর ব্যবস্থা করার জন্য ইউএনও কে অবহিত করেছি।

দুই সড়কের মাঝখানে জলবদ্ধতার কারণে ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে রয়েছে। জমে থাকা পানি সরানোর জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা না করলে দুই রাস্তার মাঝ খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলীর জলবদ্ধতা থেকে বাঁচার কোন উপায় নেই।

 

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।