শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হিতামপুর গ্রামের সড়কের পাশে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।

 

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরি রানী সাধু, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, সমাজ সেবক সুকনাথ পাল, কার্তিক বাছাড় প্রমুখ। হিতামপুর গ্রামীন সড়কে ৩০টা নিম, কদম, পেয়ারা ও হিজল গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষ আমাদের ছায়া, ফল, কাঠ, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে ও সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি পালন করা হবে।

Ads small one

আজ রাতের ঘুম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
আজ রাতের ঘুম

মোঃ রহমত আলী
আজ রাতের ঘুম
আর নাও ভাঙতে পারে,
আফসোসে লাভ নেই কোনো..
জেগে উঠবোই হাশরের ময়দানে।

ইনসাফ ঠিকই হবে
আমলের হিসেবে,
হয় আগুনে.. নয় গুলবাগে।

আজ রাতে ঘুমের আগেই
তওবা করে নাও মন,
সকাল তোমার.. কবে হবে কেমন..?

সৃষ্টির সুখ অল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
সৃষ্টির সুখ অল্প

জয়ন্ত কুমার চঞ্চল
মন ভালো নাই কিন্তু আছে
বৃষ্টি পাড়ায় গল্প,
হতাশ হাওয়ায় তাই ফুলেছে
কৃষ্টি সেথায় স্বল্প।
তপ্ত পোড়া দাগ গুলো সেই
দৃষ্টি এড়ায় কল্প,
কি আর করা মেনেই নিই
সৃষ্টির সুখ অল্প।

সেঁজির ঘেরায় ফুল ফুটেছে
কাঁটার সাথে দোস্তি,
ডাহুক পাখির ছা গুলো তাই
ফুড়ুৎ উড়ে স্বস্তি।

কদম কেয়ার বাহারে আজ
খোঁপায় গুঁজে শান্তি,
বাদলা বিকেল বিক্রি করে
উড়ার যত ক্লান্তি।

শোভনা খালে নেটের জালে
আটল পেতে রোজ,
বৃষ্টি-বাদল ভাইবোন মিলে
স্বপ্নের করে খোঁজ।

নষ্ট রোদের সোনালী আভায়
মেঘের আনাগোনা,
বৃষ্টির রাতে একাকী ঘুমায়
সুখের ছানা পোনা।

চেনাকে চিনে চল
মো: রহমত আলী
এক নদী শত ঘাট
মানুষেও বহু জাত
আজ রাত কাল প্রভাত।

এক মনে কত ভেদ
মানুষে বহু ভেদাভেদ
ভালো মন্দের নেই শেষ।

এক গাছে কত ফল
মানুষের মনে ছল
চেনাকে আরো চিনে চল।

 

সূবর্ন কিরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
সূবর্ন কিরণ

মো: হায়দার আলি শান্ত
ভাবের মহলে সুপ বন দোলে
কোন কবি আসিয়া রচিতে কহিল
অমর প্রেম কাহিনি অশ্রু জলে
শব্দ ছন্দ মোর অন্তরে বাজিল।
মহা মায়া কাননে যাঁর আসন
সে কেন আসে ভাবের সংসারে
যার হাতে গড়া মায়া কানন
কোন স্বপ্ন চারিণী আসে অন্তরে।
সুবর্ন কিরণ জ্বেলে চলে যায়
ঐ সুদুর নীল আকাশ পানে
মোর ভাবনা বাড়ে গোধূলি বেলায়
যমের ভয়ে আমি ভীত ক্রন্দনে।
সেই কবির আসন পাতা জগৎ সভায়
তাঁরি মনে পড়ে ক্ষনে ক্ষনে।